পাকিস্তানে ইলহান ওমরের সফর সরকারি নয়: যুক্তরাষ্ট্র

বিদেশ ডেস্ক
২২ এপ্রিল ২০২২, ১৫:৩০আপডেট : ২২ এপ্রিল ২০২২, ১৫:৩৩

পাকিস্তানের রাজনৈতিক অস্থিরতার মধ্যেই দেশটিতে সফর করছেন মার্কিন আইনপ্রণেতা ইলহান ওমর। মার্কিন কংগ্রসের আইনপ্রণেতা ইলহান ওমর পাকিস্তানের সদ্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গেও সাক্ষাৎ করেছেন। এ নিয়ে পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে চলছে আলোচনা সমালোচনা। অবশ্য এ প্রসঙ্গে মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র নেড প্রাইস জানিয়েছেন, ইলহান ওমরের সফর সরকারি নয়। সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

'পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদ থেকে সরানোর পেছনে যুক্তরাষ্ট্রের হাত রয়েছে বলে অভিযোগ করে আসছেন ইমরান খান। কংগ্রেস সদস্য ইলহান ওমর রাজধানী ইসলামাবাদে ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং দুইজনের দীর্ঘক্ষণের বৈঠক হয়েছে। এটা কি সত্যি যে ইলহান ওমর বাইডেন প্রশাসনের প্রতিনিধিত্ব করতে ইসলামাবাদে গেছেন?' সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে নেড প্রাইস বলেন, ‘ইলাহানের এই সফর মার্কিন সরকারের অর্থায়নে কিংবা কোনও সরকারি সফর নয়’।

আলোচিত এই মুসলিম নারী আইনপ্রণেতা মার্কিন কংগ্রেসের সদস্য হওয়ার পর প্রথমবার পাকিস্তান সফরে এসেছেন। আগামী ২৪ এপ্রিল পর্যন্ত দেশটিতে অবস্থান করার কথা রয়েছে তার।

এই সফরে অনেক পাকিস্তানি নেতার সঙ্গেও দেখা করেছেন ইলহান ওমর। তাদের মধ্যে রয়েছেন প্রেসিডেন্ট আরিফ আলভি, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিনা রব্বানি খার ও জাতীয় পরিষদের স্পিকার রাজা পারভেজ আশরাফ। তবে ইমরান খানের সঙ্গে এই মার্কিন আইনপ্রণেতার বৈঠক নিয়ে এখন বিতর্ক তুঙ্গে। মার্কিন এই আইনপ্রণেতা পাকিস্তানের আজাদ জম্মু-কাশ্মিরেও সফরে করেছেন।

/এলকে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম