ইমরান খানের ভাষণ সরাসরি সম্প্রচারের ওপর নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক
২২ আগস্ট ২০২২, ০৭:৩৩আপডেট : ২২ আগস্ট ২০২২, ০৯:১৮

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ভাষণ সরাসরি সম্প্রচারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটির মিডিয়া নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ। শনিবার রাজধানী ইসলামাবাদে দেওয়া এক ভাষণে ইমরান দেশের পুলিশ ও অন্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সমালোচনার পর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

রবিবার পাকিস্তান ইলেক্ট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটির (পিইএমআরএ) এক বিবৃতিতে অভিযোগ করা হয়, ইমরান খান ‘রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও কর্মকর্তাদের’ বিরুদ্ধে ‘ভিত্তিহীন অভিযোগ’ তুলছেন এবং ‘ঘৃণাবাদী বক্তব্য ছড়াচ্ছেন’।

ছয় পাতার ওই বিবৃতিতে পিইএমআরএ বলেছে, ইমরান খানের রাখা ‘বক্তব্য সংবিধানের ১৯ ধারার লঙ্ঘন’। বিবৃতিতে বলা হয়, এখন থেকে কেবলমাত্র সাবেক এই প্রধানমন্ত্রীর রেকর্ডকৃত ভাষণ সম্পাদকীয় নিয়ন্ত্রণ নিশ্চিত করে সম্প্রচার করা যাবে।

শনিবার রাতে ইসলামাবাদে এক জমায়েতে রাখা ভাষণে ইমরান খান তার ঘনিষ্ঠ সহযোগী শাহবাজ গিলকে গত ৯ আগস্ট গ্রেফতার করা ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা দায়েরের হুমকি দেন। ইমরান ইঙ্গিত দেন ইসলামাবাদের সিনিয়র পুলিশ কর্মকর্তা এবং শাহবাজ গিলকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করা এক নারী বিচারকের বিরুদ্ধে মানহানি মামলা করা হবে। শাহবাজ গিলের বিরুদ্ধে দেশটির ক্ষমতাধর সেনাবাহিনীতে বিদ্রোহের উস্কানির অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলা হয়েছে।

সূত্র: আল জাজিরা

/জেজে/
সম্পর্কিত
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের