পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় শিশুসহ অর্ধশতাধিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক
২৯ জানুয়ারি ২০২৩, ১৬:০৮আপডেট : ২৯ জানুয়ারি ২০২৩, ১৬:১৪

পাকিস্তানে পৃথক সড়ক দুর্ঘটনায় ৫০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। এর মধ্যে দেশটির দক্ষিণ-পশ্চিমে যাত্রীবাহী বাস খাদে পড়ে আগুন ধরে যায়, এতে ৪১ জন প্রাণ হারান। আর উত্তর-পশ্চিমে নৌকা ডুবে ১০ শিশু মারা গেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে জানা গেছে, বেলুচিস্তান প্রদেশে বেলা শহরের কাছে যাত্রীবাহী বাসটি দুর্ঘটনার কবলে পড়ে।বন্দর নগরী করাচির দিকে যাচ্ছিল বাসটি।

স্থানীয় কর্তৃপক্ষ হামজা আঞ্জুম বার্তা সংস্থা এএফপিকে বলেন, তিনজন আহত ব্যক্তিকে উদ্ধারের পাশপাশি ৪০ জনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। বেঁচে থাকা দুইজনের অবস্থা গুরুতর। বাসটি প্রথমে একটি পিলারের সঙ্গে ধাক্কা লাগে, এরপরই খাদে পড়ে যায়। দুর্ঘটনার কারণ জানতে বিস্তর তদন্ত শুরুর কথা জানিয়েছেন হামজা আঞ্জুমান।

অন্যদিকে আফগানিস্তান সীমান্তবর্তী খাইবার পাখতুনখওয়ার কোহাটের কাছে বাঁধে নৌকাটি ডুবে যায়। স্থানীয় পুলিশ কর্মকর্তা জানান, সেখানে ১০ শিশু মারা গেছে। ঘটনাস্থল থেকে আরও ১১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ৬ জনের অবস্থা সংকটাপন্ন। 

ওই নৌকাটিতে স্থানীয় একটি মাদ্রাসা, ইসলামিক স্কুলের বেশির ভাগ শিক্ষার্থী ছিলেন। নৌকাটি উল্টে যায়। সূত্র: বিবিসি, ডন

/এলকে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান