মডেল চোই হত্যাকাণ্ড: সাবেক স্বামীকে অভিযুক্ত করলো পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক
২৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:১৬আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:১৮

হংকংয়ে ২৮ বছর বয়সী মডেল অ্যাবি চোই হত্যা মামলায় তার সাবেক স্বামী অ্যালেক্স কোয়াংকে অভিযুক্ত করেছে পুলিশ। এর আগে অ্যালেক্সের বাবা কোং, ভাই অ্যান্টনিকে অভিযুক্ত করা হয়েছিল। চোইয়ের সাবেক স্বামী অ্যালেক্স কোংকে শনিবার গ্রেপ্তার করা হলেও, তাকে অভিযুক্ত করা হয়নি সেদিন। অন্যদিকে, চোইয়ের সাবেক শাশুড়ির বিরুদ্ধে বিষয়টি ধামাচাপা দেওয়ার অভিযোগ আনা হয়েছে।

বিবিসির খবরে বলা হয়, সোমবার চার আসামিকে আদালতে তোলা হলে, বিচারক জামিন নামঞ্জুর করে সবাইকে জেলে পাঠান।

স্থানীয়ভাবে দারুণ প্রভাবশালী ছিলেন চোই। সম্প্রতি ল’ অফিসিয়াল মোনাকো ফ্যাশন ম্যাগাজিনের ডিজিটাল কভারে দেখা যায় তাকে। মঙ্গলবার থেকে নিখোঁজ ছিলেন চোই। সেদিন পো জেলায় তাকে শেষবারের মতো দেখা গিয়েছিল। 

শহরের উপকণ্ঠের একটি বাড়ির ফ্রিজ থেকে শনিবার (২৫ ফেব্রুয়ারি) চোইয়ের দুটি পা উদ্ধার হয়। এ সময় ওই বাড়ি থেকে জব্দ হয় মাংস কাটার কিছু সরঞ্জাম। তিনতলা সে বাড়ি থেকেই রবিবার চোইয়ের মাথা উদ্ধার করা হয়।

পুলিশ সুপার অ্যালান চুং বলেন, ‘আর্থিক বিরোধের জেরে এই হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে বলে ধারণা করছি।’

পুলিশ জানায়, নৌকায় করে শনিবার শহর ছেড়ে যাওয়ার সময় অ্যালেক্স কোয়াংকে গ্রেপ্তার করা হয়। তার বাবা-মা ও বড় ভাইকে একদিন আগে আটক করা হয়। অ্যালেক্স কোংয়ের সঙ্গে চোইয়ের দুটি সন্তান আছে।

/এসপি/
সম্পর্কিত
মানুষ ঠান্ডা করার ‘ফ্রিজ’ আনলো জাপান
হয়তো শিক্ষামন্ত্রী পদত্যাগপত্র লিখতে জানেন না: মহুয়া মৈত্রের কটাক্ষ
চান্দিপুরা ভাইরাসে রাজস্থানে শিশুর মৃত্যু, গুজরাটে শনাক্ত ১২
সর্বশেষ খবর
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু