পাকিস্তানে ৯ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা

আন্তর্জাতিক ডেস্ক
১১ মার্চ ২০২৩, ২০:০৩আপডেট : ১১ মার্চ ২০২৩, ২০:০৫

পাকিস্তানের করাচিতে শারীরিক প্রতিবন্ধী ৯ বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। কোরাঙ্গি এলাকায় শনিবার এ ঘটনা ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ২ জনকে আটক করেছে পুলিশ।

জামান টাউন পুলিশ জানায়, পার্ক করা সুজুকি কালটাস গাড়ির পেছনের সিট থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। এসময় তার শরীর নীলাভ ছিল, তার মুখ থেকে ফেনা উঠছিল। মৃত্যুর কারণ জানতে মরদেহটি জিন্নাহ স্নাতকোত্তর মেডিক্যাল সেন্টারে পাঠানো হয়েছে।

পুলিশ সার্জন ডা. সুমাইয়া সৈয়দ বলেন, শিশুটির ডান হাতে জন্মগত সমস্যা ছিল। তার সারা শরীরে একাধিক আঘাত পাওয়া গেছে। সুরলহালে এটা বোঝা যাচ্ছে যে, শিশুটির সঙ্গে বিকৃত যৌনাচার করা হয়েছে।

সুমাইয়া আরও বলেন, ‘মৃত্যুর কারণ এবং যৌন নিপীড়নের বিষয়ে চূড়ান্ত মতামত ময়নাতদন্তের পর পাওয়া যাবে। তার সব নুমনা সংগ্রহ করা হয়েছে।’

কোরাঙ্গির পুলিশ কর্মকর্তা সাজিদ আমির সাদোজাই বলেন, ‘প্রাথমিক অনুসন্ধানে চিকিৎসকরা ধর্ষণের পর হত্যার বিষয়টি নিশ্চিত করলেও চূড়ান্ত প্রতিবেদনের জন্য অপেক্ষা করতে হবে।’

ঊর্ধ্বতন কর্মকর্তা বলছেন, পার্ক করা একটি পার্কে গাড়ির পিছনের সিট থেকে ছেলেটির মরদেহ উদ্ধার করা হয়েছে। জামান টাউন থানা পুলিশ আলামত সংগ্রহ করেছে। তদন্তের জন্য কালটাসের গাড়িটিও জব্দ করা হয়েছে।

এসএসপি সাদোজাই বলেন, ‘তদন্তের জন্য গাড়ির মালিক ও পার্কিং স্ট্যান্ডের প্রহরীকে হেফাজতে নেওয়া হয়েছে।’ 

তিনি বলেন, ‘পুলিশ একটি এফআইআর নথিভুক্ত করার পরে তদন্ত শুরু করেছে। অপরাধীকে শীঘ্রই গ্রেপ্তার করা হবে।’ সূত্র: দ্য ডন 

/এসপি/
সম্পর্কিত
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের