চীনকে ছাড়িয়ে বিশ্বের জনবহুল দেশ এখন ভারত

আন্তর্জাতিক ডেস্ক
১৯ এপ্রিল ২০২৩, ১৬:১৮আপডেট : ১৯ এপ্রিল ২০২৩, ১৭:১৪

বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ চীনকে ছাড়ালো প্রতিবেশী দেশ ভারত। বুধবার (১৯ এপ্রিল) জাতিসংঘের তথ্য অনুযায়ী, চীনের বর্তমান জনসংখ্যা ১৪২ কোটি ৫৭ লাখ। বিপরীতে ১৪২ কোটি ৮৬ লাখ ভারতের।

১৯৫০ সালে জনসংখ্যার তথ্য সংগ্রহ শুরুর পর প্রথমবার সবচেয়ে জনবহুল দেশের তালিকার শীর্ষে পৌঁছেছে ভারত। কারণ হিসেবে দেখা হচ্ছে, চীনের জন্মহার হ্রাস পাওয়ায় ধীরে ধীরে দেশটির জনসংখ্যা কমতে শুরু করেছে। জন্মহার বাড়াতে একাধিক পরিকল্পনা নিয়েছিল শি জিনপিং সরকার। কিন্তু এখনও আগের অবস্থানে ফিরে আসা সম্ভব হয়নি।

২০২১ সালে আদমশুমারির কথা থাকলেও প্রাণঘাতী করোনা মহামারির কারণে তা আর হয়নি। এক্ষেত্রে দেশটিতে প্রকৃত অর্থে জনসংখ্যা কত সে সম্পর্কে সরকারি তথ্য নেই।

জাতিসংঘের পরিসংখ্যানে দেখা গেছে, ভারতের জনসংখ্যার এক-চতুর্থাংশের বয়স ১৪ বছরের কম। দেশটির জনসংখ্যার ৬৮ শতাংশ ১৫ থেকে ৬৪ বছর বয়সী। যেখানে ৭ শতাংশের বয়স ৬৫ বছরের বেশি।

বিভিন্ন সংস্থা ধারণা করছে, আগামী তিন দশক ভারতের জনসংখ্যা বাড়তে থাকবে। দেশটির জনসংখ্যা ১৬৫ কোটি পৌঁছাতে পারে। চলিত বছরের মাঝামাঝিতে বিশ্বের মোট জনসংখ্যা ৮০৪ কোটি ৫০ লাখে দাঁড়াতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সূত্র: এনডিটিভি

/এলকে/এমওএফ/
সম্পর্কিত
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের