সেনাবাহিনীকে নিয়ে কৌতুক, ২১ লাখ ডলার জরিমানা করলো চীন

আন্তর্জাতিক ডেস্ক
১৭ মে ২০২৩, ১৮:২৫আপডেট : ১৭ মে ২০২৩, ১৮:২৫

চীনের একটি কৌতুক দলকে ২১ লাখ ডলার জরিমানা করেছে চীন। দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের একটি স্লোগানকে কেন্দ্র করে সেনাবাহিনীকে নিয়ে কৌতুক করার জন্য এই শাস্তি দেওয়া হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

কৌতুকটিতে কৌতুক অভিনেতার কুকুরের আচরণকে সামরিক আচরণের সঙ্গে তুলনা করা হয়েছে। এতে ক্ষিপ্ত হয়েছে কর্তৃপক্ষ। তাদের অভিযোগ, সাংহাই জিয়াওগৌ কালচার মিডিয়া কোম্পানি ও কৌতুক অভিনেতা লি হাওশি চীনের সেনাবাহিনী পিপল’স আর্মিকে অপমান করেছে।

কৌতুক কোম্পানিটি এই শাস্তি মেনে নিয়েছে এবং লি হাওশির সঙ্গে চুক্তি বাতিল করেছে।

শনিবার বেইজিংয়ে এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছিল। এতে হাওশির দুটি কুকর একটি চড়ুই পাখিকে তাড়া করছিল। তখন তিনি বলেন, অন্য কুকুরকে দেখতে আপনার মনে হবে কী সুন্দর। কিন্তু এই দুটি কুকর আমাকে মনে করিয়ে দিচ্ছে… ‘জেতার জন্য লড়তে হবে, দৃষ্টান্তমূলক আচরণ প্রদর্শন করতে হবে’।

শেষের বাক্যটি চীনা প্রেসিডেন্টের একটি স্লোগান। এটি তিনি ২০১৩ সালে উন্মোচন করেছিলেন চীনা সেনাবাহিনীর লক্ষ্য হিসেবে।

ইন্টারনেটে কৌতুক অনুষ্ঠানটির অডিও প্রকাশিত হয়। তবে খুব জনপ্রিয়তা পায়নি। এক ব্যক্তি বিষয়টি নিয়ে অভিযোগ করলে মঙ্গলবার বেইজিং কর্তৃপক্ষ তদন্ত শুরু করে। তদন্তের পর ২১ লাখ ডলার জরিমানা করা হয়। এছাড়া বেইজিংয়ে অনির্দিষ্টকালের জন্য কৌতুক দলটির অনুষ্ঠান আয়োজনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

/এএ/
সম্পর্কিত
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ইরান আলোচনার ফলাফল চলতি সপ্তাহান্তেই: ট্রাম্প 
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের