পোষা কুকুর নিয়ে তর্কের জেরে গুলি, নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক
১৮ আগস্ট ২০২৩, ১৬:০০ আপডেট : ১৮ আগস্ট ২০২৩, ১৬:০০

ভারতের ইন্দোরে পোষা কুকুর নিয়ে তর্কের জেরে গুলি করে দুই জনকে হত্যা করেছেন রাজপাল সিং রাজাওয়াত নামে এক ব্যক্তি। এ ঘটনায় আহত হয়েছেন ৬ জন। কৃষ্ণ বাগ কলোনিতে বৃহস্পতিবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ৩৫ বছরের সুবিমল আচলা ও তার প্রতিবেশী ২৭ বছরের রাহুল ভার্মা।

পুলিশ জানায়, পেশায় নিরাপত্তাকর্মী রাজপাল সিং রাজাওয়াত ও তার প্রতিবেশী সুবিমল আচলা কৃষ্ণ বাগ কলোনীর একটি সরু গলিতে তাদের কুকুর নিয়ে হাঁটছিলেন। তখন প্রাণী দুটি একে অপরের দিকে ফুঁসে ওঠে। আর তা নিয়েই দুই ব্যক্তির মধ্যে শুরু হয় তর্ক। এক পর্যায়ে রাজাওয়াত বাড়ি চলে যান। তারপর নিজের ১২-বোরের রাইফেল বের করে বারান্দা থেকে গুলি চালান।

শহরের নিপানিয়া এলাকায় সেলুন চালাতেন অচলা। গুলির পর দুজনকেই নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাদের মৃত ঘোষণা করা হয়। আহত দুজনের অবস্থা গুরুতর।

এ ঘটনায় রাজাওয়াতের পাশাপাশি তার ছেলে সুধীর এবং আত্মীয় শুভমকে গ্রেফতার করেছে পুলিশ। রাজাওয়াতের বিরুদ্ধে করা হয়েছে হত্যা মামলা।

পুলিশ জানায়, লাইসেন্সকৃত ১২-বোরের রাইফেল থাকায় গোয়ালিয়রের বাসিন্দা রাজাওয়াতকে নিরাপত্তারক্ষীর চাকরি দেয় ইন্দোরের একটি বেসরকারি সংস্থা।

সূত্র: এনডিটিভি  

/এসপি/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
১০০ যুদ্ধবিমান দিয়ে হুথিদের ওপর হামলা সৌদি জোটের
৪৮ মাইল দীর্ঘ, ৩ জলবায়ু অঞ্চল ও ১২ হাজার ফুটের উচ্চতা: এটি এক দেশের সবচেয়ে দৃষ্টিনন্দন সড়ক
সর্বশেষ খবর
রাবির ঘটনায় জামায়াতকে জড়িয়ে টিআইবির দেওয়া বিবৃতি ‘অগ্রহণযোগ্য’: পরওয়ার
রাবির ঘটনায় জামায়াতকে জড়িয়ে টিআইবির দেওয়া বিবৃতি ‘অগ্রহণযোগ্য’: পরওয়ার
পুলিশের পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই: পুলিশ কর্মকর্তার বক্তব্য ভাইরাল
পুলিশের পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই: পুলিশ কর্মকর্তার বক্তব্য ভাইরাল
ছেলেকে হত্যার ৫০ দিন পর বাবাকে গুলি করে হত্যা, বেঞ্চে পড়ে ছিল লাশ
ছেলেকে হত্যার ৫০ দিন পর বাবাকে গুলি করে হত্যা, বেঞ্চে পড়ে ছিল লাশ
বিমানের উচ্চপর্যায়ের কর্মকর্তা পদে রদবদল
বিমানের উচ্চপর্যায়ের কর্মকর্তা পদে রদবদল
সর্বাধিক পঠিত
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
রাস্তায় অটোরিকশা নেই, প্রেসক্লাবের সামনে চালকদের সমাবেশ
রাস্তায় অটোরিকশা নেই, প্রেসক্লাবের সামনে চালকদের সমাবেশ
আইএমএফের নতুন ঋণ পেতে বাংলাদেশের সামনে ৪ কঠিন শর্ত
আইএমএফের নতুন ঋণ পেতে বাংলাদেশের সামনে ৪ কঠিন শর্ত