রাজস্থানে নারীকে বিবস্ত্র করে গ্রাম ঘোরালেন স্বামী

আন্তর্জাতিক ডেস্ক
০২ সেপ্টেম্বর ২০২৩, ১০:৩০আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৩, ১২:৪৮

মণিপুরের পর এবার রাজস্থানে ঘটলো বর্বরোচিত এক ঘটনা। আদিবাসী এক নারীকে মারধরের পর বিবস্ত্র করে গ্রাম ঘোরানোর অভিযোগ ওঠেছে তার স্বামী ও তার শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। প্রতাপগড় জেলায় হওয়া এই ঘটনাটির ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। এতে দেখা যায়, নির্যাতনের শিকার ওই নারী সাহায্যের জন্য আকুতি জানাচ্ছেন। 

পুলিশ বৃহস্পতিবার জানায়, ২১ বছরের ওই নারীর সঙ্গে অন্য এক পুরুষের সম্পর্ক ছিল। ঘটনার সূত্রপাত্র সেখান থেকেই। এ ঘটনায় জড়িত তিনজনকে ইতোমধ্যে আটক করা হয়েছে। বাকিদের শিগগিরই আইনের আওতায় আনা হবে।  

রাজস্থানের মহাপরিচালক (ডিজিপি) উমেশ মিশ্র বলেন, ‘বিবাহিত সত্ত্বেও তিনি অন্য পুরুষের সঙ্গে বাস করতেন বলে নারীর শ্বশুরবাড়ির তাকে তুলে নিয়ে মারধর করে। তারপর বিবস্ত্র করে গ্রামে ঘোরানো হয়।’

তিনি বলেন, ‘অভিযুক্তদের গ্রেফতারে ছয়টি দল গঠন করা হয়েছে। প্রতাপগড়ের পুলিশ সুপার অমিত কুমার ওই গ্রামে অবস্থান করছেন।’

এ ঘটনায় নিন্দা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। তিনি বলেন, ‘সভ্য সমাজে এ ধরনের অপরাধীদের কোনও স্থান নেই। অপরাধীদের যত দ্রুত সম্ভব কারাগারে পাঠানো হবে এবং বিচার করা হবে।’

এর আগে গত মে মাসে মণিপুর রাজ্যে আদিবাসী দুই পক্ষের সংঘর্ষের জেরে ২ নারীকে বিবস্ত্র করে গ্রামে হাঁটানো হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনাটি ছড়িয়ে পড়লে, ব্যবস্থা নেয় পুলিশ। 

/এসপি/
সম্পর্কিত
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ইরান আলোচনার ফলাফল চলতি সপ্তাহান্তেই: ট্রাম্প 
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের