ট্রুডোকে যেভাবে ভারত থেকে নেওয়ার ব্যবস্থা করছে কানাডা

আন্তর্জাতিক ডেস্ক
১১ সেপ্টেম্বর ২০২৩, ২৩:১০আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৩, ২৩:১০

জি-২০ সম্মেলনে এসে ভারতে আটকে পড়া কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে নিতে আসছে বিকল্প উড়োজাহাজ। কানাডার সেনাবাহিনী এই উড়োজাহাজ পাঠিয়েছে। ট্রুডোসহ কানাডার প্রতিনিধি দলকে বহনকারী উড়োজাহাজে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় তিনি দিল্লি  ছাড়তে পারেননি। কানাডার সংবাদমাধ্যম টরেন্টো স্টার এ খবর জানিয়েছে।

গত শুক্রবার জি-২০ সম্মেলনে যোগ দিতে ভারতে আসেন ট্রুডো। দুই দিনের সম্মেলন রবিবার শেষ হওয়ায় ওই দিনই দেশে ফেরার পরিকল্পনা ছিল। ভারতের স্বাধীনতার মহানায়ক মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের পর তার দেশে ফেরার কথা ছিল। কিন্তু উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটির কারণে তাকে ভারতে থাকতে হচ্ছে।

কানাডার প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, মঙ্গলবার বিকালের মধ্যে ট্রুডোসহ প্রতিনিধি দল ভারত ছাড়তে পারেন।

টরেন্টো স্টার জানিয়েছে, একটি সিসি-১৫০ পোলারিস উড়োজাহাজ ওন্টারিওর সামরিক ঘাঁটি ছেড়েছে। লন্ডনে এটির সঙ্গে যোগ দেবে আরেকটি সিসি-১৪৪ চ্যালেঞ্জার উড়োজাহাজ। এগুলো সোমবার রাতের মধ্যে ভারত পৌঁছাতে পারে।

সরকারের একটি সিনিয়র সূত্র জানিয়েছে, প্রতিনিধি দলকে বহনকারী উড়োজাহাজ মেরামতের জন্য একজন টেকনিশিয়ান ভারতের  উদ্দেশে রওনা দিয়েছেন। টেকনিশিয়ান যদি মেরামত করতে না পারেন  তাহলে  বিকল্প উড়োজাহাজ প্রতিনিধি দলকে কানাডা নিয়ে যাবে।

কানাডার জাতীয় প্রতিরক্ষা দফতরের প্রধান জনসংযোগ কর্মকর্তা  ড্যানিয়েল লে বৌথিলিয়ের বলেছেন, সমস্যা থাকা যন্ত্রাংশ পরিবর্তন করা হবে। প্রাক-ফ্লাইট পরীক্ষায় ত্রুটি ধরা পড়েছিল। ত্রুটি ধরা পড়া প্রমাণ করছে প্রটোকল কার্যকর ছিল।

সিসি-১৫০ পোলারিস উড়োজাহাজের বহরটি কানাডার বিমানবাহিনীর। এতে এয়ারবাসের উড়োজাহাজ ব্যবহার করা হয়। প্রধানমন্ত্রী, গভর্নর জেনারেল এবং অন্যান্য উচ্চ পদস্থ কর্মকর্তাদের পরিবহনের জন্য এটি ব্যবহৃত হয়। এতে ভিআইপি উড়োজাহাজের বিশেষ কিছু সুবিধা নেই। এই বহরের উড়োজাহাজগুলো একটানা খুব বেশি পথ পাড়ি দিতে পারে না। জ্বালানি নেওয়ার  জন্য একাধিকবার থামতে  হয়।  

/এএ/
সম্পর্কিত
সিইসিকে পদত্যাগের আলটিমেটাম, যন্তর মন্তরে ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির
যুক্তরাষ্ট্রে দুটি পান্ডা পাঠাবে চীন: শি জিনপিং
হোয়াইট হাউসে শি জিনপিংকে স্বাগত জানালেন ট্রাম্প
সর্বশেষ খবর
সিইসিকে পদত্যাগের আলটিমেটাম, যন্তর মন্তরে ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির
সিইসিকে পদত্যাগের আলটিমেটাম, যন্তর মন্তরে ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির
অচলাবস্থার মধ্যে অনলাইনে যোগ দিলেন চুয়েটের নতুন উপাচার্য, ক্যাম্পাসে মশালমিছিল
অচলাবস্থার মধ্যে অনলাইনে যোগ দিলেন চুয়েটের নতুন উপাচার্য, ক্যাম্পাসে মশালমিছিল
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক
ডিএনসিসির মশার ওষুধ কেনায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান
ডিএনসিসির মশার ওষুধ কেনায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান
সর্বাধিক পঠিত
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
আগাম কর দিয়েও ৫ শতাংশ ছাড় থেকে বঞ্চিত করদাতারা
আগাম কর দিয়েও ৫ শতাংশ ছাড় থেকে বঞ্চিত করদাতারা
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
স্লিপার বাসে ‘পোড়া গন্ধ’ পেয়েও থামাননি চালক, আগুনে প্রাণ হারালেন ৯ জন 
স্লিপার বাসে ‘পোড়া গন্ধ’ পেয়েও থামাননি চালক, আগুনে প্রাণ হারালেন ৯ জন