২০২৩ সালে শতাধিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ

পুতিন-কিমের বৈঠকের আগমূহূর্তে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ উ. কোরিয়ার

আন্তর্জাতিক ডেস্ক
১৩ সেপ্টেম্বর ২০২৩, ১০:৩৪আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ১০:৩৪

দুইটি স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। দেশটির সর্বোচ্চ নেতা কিম জং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তুতির মুহূর্তে এই খবরটি এলো।

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানায়, স্থানীয় সময় সকাল ১১টা ৪৩ মিনিট থেকে ১১টা ৫৩ মিনিট পর্যন্ত পিয়ংইয়ংয়ের সুনান এলাকা থেকে পূর্ব সাগরে ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করা হয়। এ বিষয়ে তাৎক্ষণিক বিস্তারিত জানায়নি দেশটি। প্রতিবেশী জাপানের কোস্ট গার্ড জানিয়েছে, দুটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হতে পারে। এগুলো সাগরে আছড়ে পড়েছে বলে মনে হচ্ছে।

একটি সামরিক ট্রেনে গতকাল রাশিয়ায় পৌঁছেছেন কিম জং। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে অস্ত্র চুক্তি নিয়ে আলোচনা হতে যাচ্ছে তার। রাশিয়ায় কিমের অবস্থান নিয়ে একাধিক ছবি প্রকাশ হয়েছে বিভিন্ন মাধ্যমে। মস্কোর সঙ্গে কোনও অস্ত্র চুক্তি না করতে হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। এ ধরনের কোনও চুক্তি হলে পিয়ংইয়ংকে গুরুতর পরিণতি ভোগ করতে হবে বলে জানায় মার্কিন প্রশাসন।

২০১৭ সালে পারমাণবিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির ওপর আরোপিত জাতিসংঘের নিষেধাজ্ঞা লঙ্ঘন করে উ. কোরিয়া চলতি বছর রেকর্ড ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। ২০২২ সালের শুরু থেকে শতাধিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। এতে কোরীয় উপদ্বীপে চরম উত্তেজনা লেগে আছে। সূত্র: বিবিসি, আল জাজিরা

/এলকে/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
রুশ হামলার পর ট্রাম্পের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চাইলেন জেলেনস্কি
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম