জাপানে ভূমিকম্পে নিহত ১০০ ছাড়িয়েছে, নিখোঁজ দুই শতাধিক

আন্তর্জাতিক ডেস্ক
০৬ জানুয়ারি ২০২৪, ১৭:২৪আপডেট : ০৬ জানুয়ারি ২০২৪, ১৭:৩৪

জাপানে এ বছরের প্রথম দিনের ভূমিকম্পে নিহতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। শনিবার (০৬ জানুয়ারি) সেই ভূমিকম্পে এখনও দুই শতাধিক মানুষ নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। গত আট বছরের মধ্যে এটিই সর্বোচ্চ মৃত্যুর ভূমিকম্প। ব্রিটিশ বার্তা সংস্থা এ খবর জানিয়েছে।

ভূমিকম্পের মাত্রা ও অবস্থান উল্লেখ করে কর্তৃপক্ষ জানিয়েছে, ১ জানুয়ারি জাপানের হকুরিকু অঞ্চলে ৭.৬ মাত্রায় ভূমিকম্প আঘাত হানে। সেই আঘাতে জাপানের পশ্চিম উপকূলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শুধু তাই না, হকুরিকু অঞ্চলের প্রায় ২৩ হাজার মানুষ এখন পর্যন্ত বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছেন।

প্রতিবেদন থেকে জানা গেছে, ধসে পড়া ভবনের নিচে ছয়দিন ধরে আটকা পরে আছেন অনেক মানুষ। তাদেরকে উদ্ধার করার চেষ্টা চলছে। তাছাড়া প্রায় ৩০ হাজার ঘর-বাড়ি ছাড়া মানুষ সাহায্যের জন্যও অপেক্ষা করছেন।

শনিবার ইশিকাওয়া প্রিফেকচারাল সরকার এবং অন্যান্য সূত্রের বরাত দিয়ে কিয়োডো বার্তা সংস্থা জানিয়েছে, মোট মৃত্যু সংখ্যা দাড়িয়েছে ১১০ জন। ওয়াজিমা ও আনামিজু শহরে আরও ১৬ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এদিকে শনিবার সকাল পর্যন্ত ইশিকাওয়া সরকারের ওয়েবসাইট ৯৮ জনের মৃত্যু নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৬ সালে দক্ষিণ-পশ্চিম জাপানের কুমামোটোতে এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছিল। সেই ভূমিকম্পে ২৭৬ জন নিহত হয়েছিলেন। সেই দিক থেকে এই ভূমিকম্প মৃত্যুর দিকে দ্বিতীয় সর্বোচ্চ।

/এসএইচএম/
সম্পর্কিত
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি