খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী হবেন আলী আমিন: ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক
১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:০১আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:০২

খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী হিসেবে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এর প্রার্থী হিসেবে আলী আমিন গন্ডাপুরকে বাছাই করলেন কারাবন্দি পিটিআই নেতা ইমরান খান। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সাবেক ফেডারেল এই মন্ত্রীকে মনোনীত করেছেন তিনি। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ এই খবর জানিয়েছে।

আদিয়ালা কারাগারে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় সাবেক প্রধানমন্ত্রী বলেছিলেন, ‘কেপির মুখ্যমন্ত্রী হবেন আলী আমিন গন্ডাপুর।’ সেখানে বর্তমানে বেশ কয়েকটি মামলায় করাবন্দি রয়েছেন তিনি।

ইমরান খানের দল কেপি বিধানসভায় ৮৪টি আসন পেয়েছে। এই সংখ্যক আসন সেখানে সরকার গঠনের জন্য একটি গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে। ন্যাশনাল অ্যাসেম্বলিতে পিটিআই-সমর্থিত প্রার্থীরা ৯০টিরও বেশি আসন নিয়ে বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হয়েছে। এর পরই রয়েছে পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন)। দলটি ৭৫টি আসন জিতেছে।

পিটিআই প্রতিষ্ঠাতা পিএমএল-এন, পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) এবং মুত্তাহিদা কওমি মুভমেন্ট-পাকিস্তান (এমকিউএম-পি) এর সঙ্গে জোট সরকার গঠনের সম্ভাবনা বাতিল করেছেন।

তবে ইমরান বলেছেন, তার দলের নেতাদের এই তিনটি দল ছাড়া অন্যান্য দলগুলোর সঙ্গে আলোচনা করার নির্দেশ দিয়েছেন। এসময় ইমরান বলেন, ‘যাদের হাতে শাসন ক্ষমতা দেওয়া হয়েছিল তারাই সবচেয়ে বড় অর্থ পাচারকারী।’

সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সাধারণ নির্বাচন দেশে অর্থনৈতিক স্থিতিশীলতা আনবে।

সূত্রের বরাতে জিও নিউজ বলেছে, কেপির মুখ্যমন্ত্রীর বিষয়ে পিটিআইকে নির্দেশনা দিয়েছেন ইমরান খান। এ বিষয়ে পিটিআই শীঘ্রই একটি বিজ্ঞপ্তি জারি করবে।

/এএকে/
সম্পর্কিত
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ইরান আলোচনার ফলাফল চলতি সপ্তাহান্তেই: ট্রাম্প 
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের