বিদ্রোহীদের কাছে আত্মসমর্পণ, মিয়ানমারে ৩ ব্রিগেডিয়ার জেনারেলের মৃত্যুদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক
১৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:০৩আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:০৩

মিয়ানমারে বিদ্রোহীদের কাছে পরাজয়ের ঘটনায় তিন ব্রিগেডিয়ার জেনারেলকে মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির সামরিক সরকার। এক সামরিক সূত্র সোমবার (১৯ ফেব্রুয়ারি) বলেছে, গত মাসে কয়েকশ’ সেনাসহ চীন সীমান্তের কাছে একটি গুরুত্বপূর্ণ শহরে জাতিগত বিদ্রোহীদের কাছে আত্মসমর্পণের কারণে এই সাজা দেওয়া হয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক সামরিক সূত্র বলেছে, লাউক্কাই শহরের কমান্ডারসহ তিন ব্রিগেডিয়ার জেনারেলকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। 

অপর এক সামরিক সূত্রও মৃত্যুদণ্ডের সাজার বিষয়টি নিশ্চিত করেছে।

জানুয়ারিতে তথাকথিত থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্সের হামলার মুখে উত্তরাঞ্চলীয় শান রাজ্যে কয়েক শ’ সেনা বিদ্রোহীদের কাছে আত্মসমর্পণ করে। গত কয়েক দশকের মধ্যে দেশটির সেনাবাহিনীর অন্যতম বড় পরাজয়। এই ঘটনায় দেশটিতে সমালোচনার মুখে পড়ে জান্তা। ২০২১ সালে অভ্যুত্থানে ক্ষমতা দখলের পর থেকে গণতন্ত্রপন্থি ও সশস্ত্র বিদ্রোহীদের মোকাবিলায় হিমশিম খাচ্ছে সেনাবাহিনী।

আত্মসমর্পণের পর সেনা কর্মকর্তা ও সেনা সদস্যদের ওই অঞ্চল থেকে চলে যাওয়ার সুযোগ দিয়েছিল বিদ্রোহীরা।

তবে কবে এই রায় দেওয়া হয়েছে তা সম্পর্কে বিস্তারিত এএফপিকে জানায়নি মিয়ানমারের ওই দুটি সামরিক সূত্র।

এর আগে গত মাসে দেশটির সেনাবাহিনীর এক মুখপাত্র নিশ্চিত করেছিলেন যে, তিন ব্রিগেডিয়ার জেনারেল সামরিক কাস্টডিতে রয়েছেন।

মিয়ানমারের সামরিক আইন অনুসারে, অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ করার শাস্তি সর্বোচ্চ মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। 

এই বিষয়ে মন্তব্যের জন্য জান্তা মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করতে পারেনি এএফপি।

/এএ/
সম্পর্কিত
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী