উত্তর ইন্দোনেশিয়ায় অগ্ন্যুৎপাত, সরিয়ে নেয়া হয়েছে ১১ হাজার মানুষ

আন্তর্জাতিক ডেস্ক
১৮ এপ্রিল ২০২৪, ১৪:৫০আপডেট : ১৮ এপ্রিল ২০২৪, ১৪:৫০

ইন্দোনেশিয়ার উত্তরাঞ্চলের একটি আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাত অব্যাহত রয়েছে। ফলে এই অঞ্চলে বিমান চলাচল ব্যাহত হয়েছে। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকাল পর্যন্ত অন্যত্র সরিয়ে নেওয়া হয় এখানকার অন্তত ১১ হাজারের বেশি মানুষকে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

মঙ্গলবার রাতে উত্তর সুলাওয়েসি প্রদেশে অবস্থিত মাউন্ট রুয়াং আগ্নেয়গিরিতে প্রথম অগ্ন্যুৎপাত হয়। ৭২৫ মিটার উঁচু পর্বতের ওপর থেকে লাভা নিচের দিকে নির্গত হওয়ায় আশপাশের এলাকায় সতর্কতা বাড়ানো হয়েছে।

আগ্নেয়গিরির ভিডিও ফুটেজে পাহাড়ের নিচে লাল লাভার স্রোত এবং রুয়াং এর মুখ থেকে ধোয়া নির্গতের ছবি দেখা গেছে।

আশপাশের চার থেকে ছয় কিলোমিটার পর্যন্ত এলাকায় মানুষ বা প্রাণীর অবস্থান নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

প্রাদেশিক রাজধানী মানাডো থেকে ১০০ কিলোমিটার উত্তরে অবস্থিত রুয়াং থেকে নিকটবর্তী তাগুলান্দাং দ্বীপে প্রাথমিকভাবে আটশোর বেশি লোককে সরিয়ে নেওয়া হয়। কিন্তু বুধবার আরো চারবার অগ্ন্যুৎপাত হওয়ায় বৃহস্পতিবার সকাল থেকে আরও লোককে সরিয়ে নেওয়ার ঘোষণা দেয় কর্তৃপক্ষ।

দেশটির দুর্যোগ সংস্থার প্রধান আবদুল মুহারি জানান, আগ্নেয়গিরির কিছু অংশ সমুদ্রে পড়তে পারে। এতে সুনামির সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছেন তিনি। এর ফলে ঝুঁকিপূর্ণ এলাকায় থাকা কমপক্ষে ১১ হাজার ৬১৫ বাসিন্দাকে অবশ্যই নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে।

/এস/
সম্পর্কিত
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ইরান আলোচনার ফলাফল চলতি সপ্তাহান্তেই: ট্রাম্প 
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের