পর পর দুইবার ব্যর্থ হওয়ার পর এবার সংসদে বিরোধী দলের মর্যাদা পেতে যাচ্ছে কংগ্রেস। দলটি এবার সংসদে এককভাবে ১০০টির মতো আসন পেতে পারে বলে আশা করা হচ্ছে। মঙ্গলবার (৪ জুন) এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার এই খবর জানিয়েছে।
বিরোধী হওয়ার জন্য লোকসভায় একটি দলের ৫৫টি আসন প্রয়োজন। তবে ২০১৪ সালে দলটি মাত্র ৪৪টি আসন পেয়েছিল। যার দরুন সংসদের বিরোধী দল হিসেবে বসতে পারেনি। পরবর্তীতে ২০১৯ সালের নির্বাচনেও বিরোধী হওয়ার শর্ত পূরণ করতে পারেনি কংগ্রেস। তখন মাত্র ৫২টি আসন জিতেছিল দলটি।
তবে এই নির্বাচনে এককভাবে ৯০ থেকে ১০০টির মতো আসন জিততে পারে কংগ্রেস। এখন পর্যন্ত ঘোষিত ফলাফলে এমন ইঙ্গিতই পাওয়া যাচ্ছে। আর সম্মিলিতভাবে ইন্ডিয়া জোট পেতে চলেছে দুইশোর বেশি আসন।








