ভারতে মানবদেহে বার্ড ফ্লু শনাক্তের কথা নিশ্চিত করলো ডব্লিউএইচও

আন্তর্জাতিক ডেস্ক
১২ জুন ২০২৪, ১১:৫২আপডেট : ১২ জুন ২০২৪, ১১:৫২

ভারতে মানবদেহে বার্ড ফ্লু শনাক্তের কথা নিশ্চিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। ফেব্রুয়ারিতে পশ্চিমবঙ্গে এই ভাইরাসে আক্রান্ত হয়েছিল চার বছর বয়সী এক শিশু। মঙ্গলবার (১১ জুন) এ বিষয়টি নিশ্চিত করেছে সংস্থাটি। এইচ৯এন২ ভাইরাসের কারণে বার্ড ফ্লু হয়ে থাকে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই ‍খবর জানিয়েছে।

ফেব্রুয়ারিতে প্রচণ্ড শ্বাসপ্রশ্বাসের সমস্যা, জ্বর ও পেটের ব্যথা নিয়ে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি হয়েছিল শিশুটি। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে আইসিইউতে নেওয়া হয়। দীর্ঘ তিন মাস চিকিৎসার পর হাসপাতাল থেকে ছাড়া পায় সে।

ডব্লিউএইচও জানিয়েছে, বার্ড ফ্লুতে আক্রান্ত শিশুটির বাড়ি ও এর আশপাশে পোল্ট্রি মুরগি ছিল। ধারণা করা হচ্ছে, সেখান থেকেই শিশুটি শরীরে প্রাণঘাতী এ ভাইরাস ছড়িয়েছে। শিশুটির পরিবার ও অন্যান্য সদস্যের মধ্যে কারও শ্বাসপ্রশ্বাসজনিত সমস্যার রেকর্ড নেই।

ভারতে এ নিয়ে দ্বিতীয় কোনও মানুষ বার্ড ফ্লুতে আক্রান্ত হয়েছে। এর আগে, ২০১৯ সালে দেশটিতে প্রথমবারের মতো এই রোগী পাওয়া যায়।

বিশ্বের বিভিন্ন অঞ্চলের পোল্ট্রিতে ভাইরাসটির উপস্থিতি রয়েছে। ডব্লিউএইচও আশঙ্কা করছে, এই ভাইরাসে আরও অনেক মানুষ আক্রান্ত হতে পারে।

এ বিষয়ে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হলে তাৎক্ষণিকভাবে কোনও সাড়া পায়নি রয়টার্স।

/এএকে/
সম্পর্কিত
বাংলাদেশে বেড়াতে এসে নিজ দেশে ফেরার সময় ভারতীয় নাগরিকের মৃত্যু
ইরানে নতুন করে হামলা: মধ্যপ্রাচ্যজুড়ে ভ্রমণ সতর্কতা জারি যুক্তরাষ্ট্রের
ইরান পাল্টা হামলা করলে আরও কঠোর জবাবের হুঁশিয়ারি ট্রাম্পের
সর্বশেষ খবর
ঢাকা ও চট্টগ্রামসহ ১২ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস, সতর্কতা সংকেত জারি 
ঢাকা ও চট্টগ্রামসহ ১২ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস, সতর্কতা সংকেত জারি 
বাংলাদেশে বেড়াতে এসে নিজ দেশে ফেরার সময় ভারতীয় নাগরিকের মৃত্যু
বাংলাদেশে বেড়াতে এসে নিজ দেশে ফেরার সময় ভারতীয় নাগরিকের মৃত্যু
যখন হিমালয় কাঁদে, ভাটির বদ্বীপের বুকে বাজে আশঙ্কার ঘণ্টা 
যখন হিমালয় কাঁদে, ভাটির বদ্বীপের বুকে বাজে আশঙ্কার ঘণ্টা 
উত্তরার আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুদকের অভিযান
উত্তরার আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুদকের অভিযান
সর্বাধিক পঠিত
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
শাবানা আপার নামে কোনও অভিযোগ নেই, অভিযোগ তার স্বামীর বিরুদ্ধে
শাবানা আপার নামে কোনও অভিযোগ নেই, অভিযোগ তার স্বামীর বিরুদ্ধে
দারুওয়ালা থেকে পুনাওয়ালা: পার্সিদের পদবি এত বিচিত্র কেন
দারুওয়ালা থেকে পুনাওয়ালা: পার্সিদের পদবি এত বিচিত্র কেন
প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ডোনাল্ড ট্রাম্প কী চেয়েছেন, জানালেন বিমানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ডোনাল্ড ট্রাম্প কী চেয়েছেন, জানালেন বিমানমন্ত্রী