নতুন কৌশলগত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো উ. কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক
০২ জুলাই ২০২৪, ০৭:৩৭আপডেট : ০২ জুলাই ২০২৪, ০৭:৪৬

নতুন কৌশলগত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালানোর দাবি করেছে উত্তর কোরিয়া। এই ক্ষেপণাস্ত্রটির ওয়ারহেড ৪.৫ টন বিস্ফোরক বহনে সক্ষম। সোমবার (১ জুলাই) ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা চালিয়েছে দেশটি। মঙ্গলবার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ’র বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

একদিন আগে, উত্তর কোরিয়ার দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের খবর জানিয়েছিলো দক্ষিণ কোরিয়া। দেশটি তখন বলেছিল, পরীক্ষার সময় দ্বিতীয়টি ক্ষেপণাস্ত্রটি সম্ভবত উৎক্ষেপণের পরপরই ব্যর্থ হয়েছে এবং সেটি স্থলভাগে উড়ে গিয়ে বিস্ফোরিত হয়েছে।

তবে কেসিএনএ দ্বিতীয় ক্ষেপণাস্ত্রের বিষয়ে কোনও তথ্য উল্লেখ করেনি।

বার্তা সংস্থাটি জানিয়েছে, নতুন এ কৌশলগত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষার নাম দেওয়া হয়েছে হোয়াসোংফো-১১ ডা-৪.৫। উড়ানের স্থিতিশীলতা ও নির্ভুলতা যাচাইয়ের জন্য ওয়ারহেডসহ ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করা হয়।

তবে প্রতিবেদনে ওয়ারহেডের প্রকৃতি সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

কেসিএনএ এর তথ্যানুসারে, জুলাই মাসে একই ধরণের ক্ষেপণাস্ত্রের আরেকটি পরীক্ষা চালাবে উত্তর কোরিয়া।

/এএকে/
সম্পর্কিত
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ইরান আলোচনার ফলাফল চলতি সপ্তাহান্তেই: ট্রাম্প 
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের