চুরি করতে গিয়ে টাকা না পেয়ে উপহার রেখে গেলো হতাশ চোর

আন্তর্জাতিক ডেস্ক
২৭ জুলাই ২০২৪, ১৮:৪৬আপডেট : ২৭ জুলাই ২০২৪, ১৮:৪৬

ভারতের তেলেঙ্গানার রাঙ্গারেড্ডি জেলার মহেশ্বরম এলাকায় একটি অদ্ভুত ঘটনা ঘটেছে। এক চোর একটি বাড়িতে চুরি করতে গিয়ে কিছুই না পেয়ে টেবিলের উপর ২০ টাকা রেখে গেছে। এই ঘটনাটি ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। যা এখন সামাজিকমাধ্যম এক্স-এ ভাইরাল। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এ খবর জানিয়েছে।

সিসিটিভি ফুটেজে দেখা গেছে, মুখোশ পরা চোরটি বাড়িতে ঢুকে কোনও টাকা না পেয়ে হতাশ হয়ে পড়ে। সে টেবিলে ২০ রুপি রেখে ফ্রিজ থেকে একটি বোতল নিয়ে চলে যায়।

এই ভিডিওটি শেয়ার করেছেন এনডিটিভির সাংবাদিক উমা সুধীর। তিনি লিখেছেন, মুখ ঢেকে একটি বাড়িতে চুরি করতে এসে, মহেশ্বরম রাঙ্গারেড্ডি জেলার তেলেঙ্গানায় চোরটি সিসিটিভি ক্যামেরার সামনে হতাশা প্রকাশ করে বাড়িতে কোনও নগদ টাকা নেই বলে; সে টেবিলে ২০ রুপি রেখে ফ্রিজ থেকে একটি বোতল নিয়ে চলে যায়!!

এই ভিডিওটি ৮৮.৩ হাজার ভিউ পেয়েছে। নেটিজেনরা ভিডিওটি দেখে বিভিন্ন মন্তব্য করেছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, ভাই মনে করেছে, যে বাড়িতে সিসিটিভি আছে কিন্তু নগদ টাকা নেই তাই তারা গরিব!

অপর একজন মন্তব্য করেছেন, ‘খুব দয়ালু চোর।’

তৃতীয় আরেকজন প্রশ্ন করেছেন, ‘রান্নাঘরে ক্যামেরা কেন? সে কীভাবে জানলো যে রান্নাঘরে ক্যামেরা আছে?’

সম্প্রতি নোইডার সেক্টর ২৫-এ একটি চক্র ৩ লাখ রুপি মূল্যের গয়না চুরি করে। পরে তারা সেক্টর ৮৩-এ অপর একটি বাড়িতে পাকোড়া রান্না করে বিশ্রাম নিয়েছে। চোররা সেখানে বিড়ি খেয়েছে, পানি পান করেছে এবং বাথরুমে পানের পিক ফেলে গেছে।

/এএ/
সম্পর্কিত
শৈবালের ‘দখলে’ ইসরায়েলের পাঁচটি পানি শোধনাগার
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে ‘কোনও তথ্য নেই’ ভারতের কাছে
সর্বশেষ খবর
রাজধানীতে ৪৩৪ জন গ্রেফতার, মামলা ৪৪
রাজধানীতে ৪৩৪ জন গ্রেফতার, মামলা ৪৪
সীমান্তে চাষাবাদের সময় বিএসএফের গুলিতে কৃষক আহত
সীমান্তে চাষাবাদের সময় বিএসএফের গুলিতে কৃষক আহত
সরকার ভাঁওতাবাজি করছে, জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির
সরকার ভাঁওতাবাজি করছে, জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?