রুশ ভূখণ্ডে ইউক্রেনের হামলাকে যেভাবে দেখেছিল রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
১৭ আগস্ট ২০২৪, ২০:২৮আপডেট : ১৭ আগস্ট ২০২৪, ২০:৩৬

রুশ ভূখণ্ডে ইউক্রেনের হামলার খবরে অবাক হয়েছিল বিশ্ববাসী। দেশটির পূর্বাঞ্চলের রাশিয়ার একের পর এক অগ্রগতির খবরের মধ্যে হঠাৎ রুশ ভূখণ্ডে ইউক্রেনীয় সেনাদের অনুপ্রবেশের খবর অনেকটাই অপ্রস্তুত করে দিয়েছিল আন্তর্জাতিক মহলকে। যেন ভুল কিছু শোনলো তারা। কেননা, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রাশিয়ার অভ্যন্তরে এই প্রথম বিদেশিদের হামলার ঘটনা ছিল এটি। এই আক্রমণে বিশ্ববাসী অবাক হলেও কেমন ছিল রাশিয়ার প্রথম প্রতিক্রিয়া? এ প্রশ্ন অনেকের মনেই জেগেছে। একটি প্রতিবেদনে এরই উত্তর খুঁজেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনীয় সেনারা যখন রাশিয়ার পশ্চিম সীমান্ত পেরিয়ে যায়, এর কয়েক ঘণ্টা আগেও মস্কোর পক্ষ থেকে এমন কোনও ইঙ্গিত পাওয়া যায়নি যে কোথাও কিছু একটা হয়েছে।

মধ্যরাত, ঘড়ির কাঁটায় যখন ৬ আগস্টের প্রহর গণনা শুরু, তখন রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় সেনাদের একটি সুসংবাদের কথা জানিয়েছিল: পূর্ব ইউক্রেনের একটি শহর দখল করায় রেজিমেন্টের আড়াই হাজারেরও বেশি সদস্যকে বীরত্বের জন্য রাষ্ট্রীয় পুরস্কার দেওয়া হবে।

তবে পালাক্রমে ওইদিন সকালেই দুঃসংবাদটাও চলে এলো। তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম রুশ ভূখণ্ডে সবচেয়ে বড় হামলাটি শুরু করে ইউক্রেন। যুদ্ধ শুরুর সঙ্গে সঙ্গেই রুশ মন্ত্রণালয় একটি ভিডিও প্রকাশ করেছিল। সেখানে রাশিয়ার যুদ্ধ প্রচেষ্টার কমান্ডার জেনারেল ভ্যালেরি গেরাসিমভকে ইউক্রেনের একটি ভিন্ন যুদ্ধ অঞ্চল পরিদর্শন করতে দেখানো হয়। তিনি তখন কমান্ডারদের কাছ থেকে রিপোর্ট শুনে ‘পরবর্তী পদক্ষেপ’ নির্ধারণ করছিলেন।

ফুটেজে সফরের সঠিক সময় উল্লেখ করা হয়নি। তবে রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় কুরস্কে যে ইতোমধ্যেই হামলার ঘটনা ঘটে গেছে, আর এ বিষয়ে তারা ওয়াকিবহাল ভিডিওটিতে তার কোনও ইঙ্গিত পাওয়া যায়নি।

আক্রমণের প্রথম দিকে স্থানীয় রুশ বাসিন্দাদের মধ্যে দ্রুত আতঙ্ক ছড়িয়ে পড়ে। সবকিছু নিয়ন্ত্রণে ছিল—কর্তৃপক্ষের বারবার এটি বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ হয়।

ইউক্রেন যে রাশিয়ার মতো একটি দেশে প্রবেশ করে হামলা চালিয়ে ভূখণ্ডও দখল করতে পারে এই ধারণাটি গত সপ্তাহের আগেও অধিকাংশ পর্যবেক্ষকদের কাছেই অকল্পনীয় ছিল।

একটি সাক্ষাৎকারে লিয়নের আইইএসডি ইনস্টিটিউটের রিসার্চ ফেলো ফরাসি সামরিক বিশেষজ্ঞ ইয়োহান মিশেল বলেছেন, ‘এটি সম্পূর্ণই রুশ গোয়েন্দাদের ব্যর্থতা ছিল।’

তিনি বলেছিলেন, আমি এটি মেনে নিতে পারতাম যদি এত বড় একটি ঘটনা যে ঘটতে পারে তা বুঝতে পারা রুশদের পক্ষে কঠিন কিছু হতো।

রুশ পার্লামেন্ট সদস্য ও সাবেক সামরিক কর্মকর্তা আন্দ্রেই গুরুলিওভ হামলার দুই দিন পরে একটি টেলিভিশন সাক্ষাৎকারে বলেছিলেন, ইউক্রেন আক্রমণের প্রস্তুতির নিচ্ছে এমন লক্ষণ দেখার বিষয়ে রুশ সামরিক নেতাদের প্রায় এক মাস আগেই সতর্ক করা হয়েছিলো। তবে এতে কর্ণপাত করা হয়নি এবং এমন ঘটনাই ঘটেছে।

এ বিষয়ে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়কে মন্তব্যের অনুরোধ করে কোনও সাড়া পায়নি রয়টার্স। ইউক্রেনের সশস্ত্র বাহিনীও চলমান অভিযান সম্পর্কে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।

এছাড়া, মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়, পেন্টাগন এবং হোয়াইট হাউজও তাৎক্ষণিকভাবে রয়টার্সের প্রশ্নের জবাব দেয়নি।

পরের দিন, ৭ আগস্ট বিকেলে কুরস্কে হামলার বিষয়ে প্রথম জনসমক্ষে মন্তব্য করেছিলেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তার সশস্ত্র বাহিনীর প্রধান গেরাসিমভ। এই ঘটনাকে ক্রেমলিন নেতা ‘আরেকটি বড় উস্কানি’ বলে অভিহিত করেছিলেন।

টেলিভিশনের মন্তব্যে পুতিনকে গেরাসিমভ বলেছিলেন, রুশ সেনার এক হাজার ইউক্রেনীয় সেনাদের একটি বাহিনীকে কুরস্কের গভীরে প্রবেশে ‘বাধা’ দিয়েছে।

তবে সামরিক বিশ্লেষক মিশেল বলেছেন, এটি স্পষ্ট নয়, গেরাসিমভ নিজের অধীনস্তদের কাছ থেকে ভুল তথ্য পেয়েছিলেন নাকি টেলিভিশন ক্যামেরার সামনে পুতিনকে সুসংবাদ দিতে বাধ্য হয়েছিলেন।

মিশেল বলেন, রুশ কর্মকর্তারা ‘এই রকম নির্দিষ্ট মুহূর্তে বস কী শুনতে চান বা জনসমক্ষে কী দেখতে চান বলে মনে করেন’ তাই বলে থাকেন।

/এএকে/
সম্পর্কিত
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের