কুয়ালালামপুরে ব্যস্ত সড়কের ফাটলে নিখোঁজ নারী

আন্তর্জাতিক ডেস্ক
২৩ আগস্ট ২০২৪, ১৮:৩২আপডেট : ২৩ আগস্ট ২০২৪, ১৮:৩৩

মালয়েশিয়ার কুয়ালালামপুরের একটি ব্যস্ত সড়কে হঠাৎ করে তৈরি হওয়া প্রায় আট মিটার গভীর একটি ফাটলে পড়ে যাওয়া এক নারীকে উদ্ধারের চেষ্টা করছে স্থানীয় কর্তৃপক্ষ। নিখোঁজ ৪৮ বছর বয়সী এই নারী ভারতীয় নাগরিক। শুক্রবার (২৩ আগস্ট) তিনি কুয়ালালামপুরের জলান ইন্ডিয়া মসজিদ রোডে একটি রাস্তার ধারে বসে ছিলেন। স্থানীয় পুলিশের বরাতে জানা গেছে, মাটির নিচে হঠাৎ করে জমি ধসে পড়ায় তিনি ফাটলে তলিয়ে যান। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, উদ্ধারকর্মীরা সিঁড়ি, হাতুড়ি ও মাটি খননের যন্ত্র দিয়ে ফাটলে প্রবেশের চেষ্টা করছেন। তবে এখনও পর্যন্ত নারীর কোনও সন্ধান পাওয়া যায়নি।

কুয়ালালামপুর ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্ট স্থানীয় সময় সকাল ৮টা ২২ মিনিটে একটি বিপদসংকেত পেয়ে ১৫ জন দমকলকর্মীকে ঘটনাস্থলে পাঠায়।

অভিযান কমান্ডার মোহাম্মদ রিদুয়ান আখবার স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, উদ্ধার অভিযান চলছে। মালয়েশিয়ার বিশেষ ট্যাকটিক্যাল অপারেশন অ্যান্ড রেসকিউ টিম এবং কাইনাইন ইউনিট ঘটনাস্থলে উপস্থিত রয়েছে।

কুয়ালালামপুরে ব্যস্ত সড়কের ফাটলে পড়ে নিখোঁজ নারী

স্থানীয় পুলিশ প্রধান সহকারী কমিশনার সুলিজমি আফেন্দি সুলায়মান জানিয়েছেন, প্রায় ৯০ জনের একটি দল উদ্ধার অভিযানে অংশ নিচ্ছে।

তিনি আরও বলেন, আমরা সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করছি এবং ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সঙ্গে কথা বলছি, যাতে ঘটনাটির প্রকৃত চিত্র স্পষ্ট হয়।

বিশেষজ্ঞরা জানান, সাধারণত ভূগর্ভস্থ পানির কারণে শিলার ক্ষয় হয় এবং এর ফলে এ ধরনের ফাটলের সৃষ্টি হয়। যদিও মানুষের আহত হওয়ার ঘটনা খুবই বিরল।

২০১০ সালে কানাডার মন্ট্রিয়লের কাছে একটি ফাটলে একটি পরিবারের চারজন সদস্য মারা যান। এটি সাম্প্রতিক সময়ে এমন ধরনের সবচেয়ে বড় দুর্ঘটনা হিসেবে গণ্য করা হয়।

বিশ্বের বৃহত্তম ফাটলটি দক্ষিণ-পশ্চিম চীনের শিয়াওক্সাই টিয়ানকেং-এ অবস্থিত। এর গভীরতা ৬৬০ মিটার এবং গবেষকরা মনে করেন এটি এক লাখ ২৮ হাজারের বেশি সময় আগে সৃষ্টি হয়েছিল।

 

/এএ/
সম্পর্কিত
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ইরান আলোচনার ফলাফল চলতি সপ্তাহান্তেই: ট্রাম্প 
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের