ভিউয়ের জন্য গোখরা মুখে নিয়ে ভিডিও, কামড়ে যুবকের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
০৮ সেপ্টেম্বর ২০২৪, ২২:০১আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২২:০১

ভারতের তেলেঙ্গানার কামারেড্ডি জেলার দেশিপেট গ্রামে এক যুবক বিষধর গোখরা সাপ মুখে নিয়ে মোবাইলে ভিডিও বানানোর সময় কামড়ে মৃত্যু হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ২০ বছর বয়সী শিবরাজ অনলাইনে জনপ্রিয়তা অর্জনের জন্য এই বিপজ্জনক ভিডিওটি ধারণ করতে চেয়েছিলেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

শিবরাজ ও তার বাবা পেশায় সাপুড়ে। ঘটনায় ব্যবহৃত গোখরাটি তারাই ধরেছিলেন। বাবার পরামর্শে শিবরাজ সাপটিকে মুখে রেখে ভিডিও বানাতে যান।

ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা গেছে, যুবক রাস্তার মাঝখানে দাঁড়িয়ে হাতজোড় করে ক্যামেরার দিকে তাকিয়ে আছেন। ভিডিওতে সাপটি নিজেকে মুক্ত করার চেষ্টা করছে, আর তিনি কখনও চুল ঠিক করছেন, কখনও আঙুল তুলে দেখাচ্ছেন যে তিনি ঠিক আছেন। ভিডিওটি শেষ হওয়ার কিছুক্ষণ পরই সাপটি তাকে কামড়ায়।

ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে নেটিজেনরা হতবাক হন। একজন মন্তব্য করেছেন, মানুষ নিজের জীবন নিয়ে এমন খেলা খেলতে পারে, বিশ্বাস করা কঠিন। আরেকজন লিখেছেন, আমাদের তরুণরা সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয়তা পেতে নিজেদের জীবনের ঝুঁকি নিচ্ছে।

এর আগে জুলাই মাসে, অন্ধ্রপ্রদেশের এক ব্যক্তিও মাতাল অবস্থায় গোখরা সাপের সঙ্গে খেলা করতে গুরুতরভাবে আহত হন।

/এএ/
সম্পর্কিত
শৈবালের ‘দখলে’ ইসরায়েলের পাঁচটি পানি শোধনাগার
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে ‘কোনও তথ্য নেই’ ভারতের কাছে
সর্বশেষ খবর
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের আগ্রহ ও অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন
জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের আগ্রহ ও অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন
ভাড়া নেওয়ার পর বন্ধ থাকতো দরজা-জানালা, সেই ঘর থেকে ৩ লাশ উদ্ধার
ভাড়া নেওয়ার পর বন্ধ থাকতো দরজা-জানালা, সেই ঘর থেকে ৩ লাশ উদ্ধার
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ