ক্লিনিক্যাল ট্রায়ালে যাচ্ছে চীনের তৈরি মাংকিপক্স ভ্যাকসিন

আন্তর্জাতিক ডেস্ক
১০ সেপ্টেম্বর ২০২৪, ১৮:৩০আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৪, ২১:৫৫

চীনা প্রতিষ্ঠান সিনোফার্মের তৈরি মাংকিপক্সের (এমপক্স) একটি ভ্যাকসিনকে ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমতি দিয়েছে চীনের শীর্ষ ওষুধ নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ। মারাত্মক প্রাণঘাতী এ রোগের বিরুদ্ধে লড়াই করতে চীনের প্রথম পরীক্ষামূলক টিকা হতে চলেছে এটি। সোমবার (১০ সেপ্টেম্বর) সিনোফার্মের প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছে এ খবর।

বিবৃতিতে বলা হয়, শাংহাই ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল প্রোডাক্টস দ্বারা তৈরি এবং সিনোফার্ম দ্বারা প্রয়োগকৃত ভ্যাকসিনটি এমপক্স সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।

চীনে একটি ভ্যাকসিন সাধারণত বাজারে আসার অনুমোদন পাওয়ার আগে ক্লিনিক্যাল ট্রায়ালের তিনটি ধাপের মধ্য দিয়ে যায়। প্রক্রিয়াটি কয়েক বছর, এমনকি কয়েক দশকও সময় নিতে পারে। তবে চীনের শীর্ষ ওষুধ নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান ন্যাশনাল মেডিকেল প্রোডাক্টস অ্যাডমিনিস্ট্রেশন জরুরি প্রয়োজনে কিছু ভ্যাকসিনের পরীক্ষার গতি বাড়ানোর ব্যবস্থাও রেখেছে।

কোম্পানির মতে, নতুন ভ্যাকসিনটি এমভিএ নামের একটি স্ট্রেইনের ওপর ভিত্তি করে নির্মিত। এটি ২০১৯ সালে তৈরি করা যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ প্রশাসনের অনুমোদিত বিশ্বের প্রথম এমপক্স ভ্যাকসিন জাইনিয়সের মতোই কাজ করবে।

সংস্থাটি বলছে, প্রাক-ক্লিনিক্যাল গবেষণায় ভ্যাকসিনটি নির্ভরযোগ্য ও স্থিতিশীল বলেই মনে করা হচ্ছে। ইতোমধ্যে মানুষ ছাড়া কিছু প্রাইমেটের মধ্যে ভ্যাকসিনটির কার্যকারিতা প্রমাণিত হয়েছে।

চীনে বর্তমানে কোনও অনুমোদিত এমপক্স ভ্যাকসিন নেই। বিশ্বব্যাপী, যুক্তরাষ্ট্র, কানাডা, ইউরোপীয় ইউনিয়ন, জাপান ও রাশিয়ায় কয়েকটি ভ্যাকসিন অনুমোদন পেয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা গত ১৪ আগস্ট বলেছে, আফ্রিকায় এমপক্সের প্রাদুর্ভাব জনস্বাস্থ্যে একটি জরুরি অবস্থা তৈরি করেছে।

এখন পর্যন্ত, এমপক্সে সারা বিশ্বে ১২০টিরও বেশি দেশ ও অঞ্চলে এক লাখেরও সংক্রমণের ঘটনা ঘটেছে। আক্রান্ত ২২৬ জনের মৃত্যুর খবরও পাওয়া গেছে।

চীন গত বছরের সেপ্টেম্বরে এমপক্সকে ক্লাস বি সংক্রামক রোগ হিসেবে শ্রেণিবদ্ধ করেছে— যা কোভিড-১৯ ও এইচআইভি/এইডসের সমতুল্য।

সূত্র: সিএমজি

/এএ/
সম্পর্কিত
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের
সিজেপির বিক্ষোভে উত্তাল দিল্লি, বন্ধ ১৬ মেট্রো স্টেশন
নিট পরীক্ষা পুরোপুরি বাতিল চায় বিজয়ের টিভিকে 
সর্বশেষ খবর
আনিসুল হকের অস্ত্র মামলায় চার্জগঠন শুনানি ২৩ আগস্ট
আনিসুল হকের অস্ত্র মামলায় চার্জগঠন শুনানি ২৩ আগস্ট
অস্ত্রোপচার নয়, ভুল বোঝাবুঝি: অমিতাভ বচ্চন
অস্ত্রোপচার নয়, ভুল বোঝাবুঝি: অমিতাভ বচ্চন
গ্যাস সংকটের প্রতিবাদে এয়ারপোর্ট সড়ক অবরোধ, তীব্র যানজট
গ্যাস সংকটের প্রতিবাদে এয়ারপোর্ট সড়ক অবরোধ, তীব্র যানজট
জামায়াত এমপি নজরুলকে এলাকায় অবাঞ্চিত ঘোষণা, ঝাড়ু মিছিল
জামায়াত এমপি নজরুলকে এলাকায় অবাঞ্চিত ঘোষণা, ঝাড়ু মিছিল
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু