বিচার বিভাগের স্বাধীনতার জন্য নতুন বিক্ষোভের ডাক ইমরানের

আন্তর্জাতিক ডেস্ক
০১ অক্টোবর ২০২৪, ১৫:০৯আপডেট : ০১ অক্টোবর ২০২৪, ১৫:০৯

পাকিস্তানে বিচার বিভাগের স্বাধীনতার জন্য দেশব্যাপী বিক্ষোভের নতুন ডাক দিয়েছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পিটিআই। মঙ্গলবার (১ অক্টোবর) পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের নামে প্রচারিত এক ঘোষণায় বলা হয়েছে, আগামী ৪ অক্টোবর ইসলামাবাদের ডি-চকে বিক্ষোভ অনুষ্ঠিত হবে। অথচ ইসলামাবাদে সব ধরনের সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এ খবর জানিয়েছে।

পিটিআই কর্মীদের বিরুদ্ধে অভিযান বন্ধ না হলে ফেডারেল সরকার এবং অন্যান্য প্রতিষ্ঠানকে গুরুতর পরিণতির সম্মুখীন হতে হবে। সোমবার খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গান্ডাপুরের এমন হুমকির পরদিন এই পরিকল্পনা ঘোষণা করা হয়েছে।

পিটিআই প্রতিষ্ঠাতার ঘোষণার অনুযায়ী, আগামীকাল বুধবার মিয়ানওয়ালি, ফয়সালাবাদ এবং বাহাওয়ালপুরে বিক্ষোভ করবে দলটি। ৫ অক্টোবর লাহোরের মিনার-ই-পাকিস্তানেও একই ধরনের একটি বিক্ষোভ অনুষ্ঠিত হবে।

পিটিআই এমন সময়ে ইসলামাবাদে বিক্ষোভের ডাক দিয়েছে যখন রাজধানীতে সর্বজনীন সমাবেশ ও বৈঠকগুলোর ওপর সামগ্রিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

এর আগে কারাবন্দি ইমরান খান দাবি করেন, পিটিআই সর্বদা শান্তিপূর্ণ বিক্ষোভ করেছে,কিন্তু আইন তার দলকে সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে।

তিনি বলেন, ‘আমরা বিচার বিভাগকে রক্ষা করব এবং প্রকৃত স্বাধীনতার জন্য সংগ্রাম চালিয়ে যাব।’

/এস/
সম্পর্কিত
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের