বাংলাদেশের সঙ্গে বিদ্যুৎ চুক্তি পুনর্বিবেচনার কোনও ইঙ্গিত নেই: আদানি

আন্তর্জাতিক ডেস্ক
০২ ডিসেম্বর ২০২৪, ১৭:৩৫আপডেট : ০২ ডিসেম্বর ২০২৪, ১৮:৫৮

বাংলাদেশের সঙ্গে বিদ্যুৎ ক্রয় চুক্তি পুনর্বিবেচনার বিষয়ে কোনও ইঙ্গিত পাওয়া যায়নি বলে জানিয়েছে আদানি পাওয়ার। সোমবার (২ ডিসেম্বর) প্রতিষ্ঠানটি এই মন্তব্য করে। এর একদিন আগে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছিল, বাংলাদেশ সরকার আদানি গ্রুপের সঙ্গে বিদ্যমান চুক্তির মূল্য কমানোর চেষ্টা করছে অথবা চুক্তি বাতিল করতে আদালতের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের হাইকোর্ট গত সপ্তাহে আদানির সঙ্গে ২৫ বছরের এই বিদ্যুৎ চুক্তি পর্যালোচনার জন্য বিশেষজ্ঞদের একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছে। এই চুক্তির আওতায় ভারতের পূর্বাঞ্চলে অবস্থিত ২ বিলিয়ন ডলারের কয়লা-চালিত বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ করা হয়।

আদানি গ্রুপের প্রতিষ্ঠাতা গৌতম আদানি বর্তমানে মার্কিন কর্তৃপক্ষের একটি অভিযোগের মুখোমুখি হয়েছেন। ওই মামলায় তাকে ভারতে ২৬৫ মিলিয়ন ডলারের একটি ঘুষ কেলেঙ্কারির সঙ্গে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। যদিও তিনি এই অভিযোগ অস্বীকার করেছেন। তবে ইতোমধ্যে আদানি গ্রুপের অন্যান্য বিদ্যুৎ চুক্তি ভারতের একটি রাজ্যে পুনর্বিবেচনার মুখে পড়েছে এবং ফ্রান্সের টোটাল এনার্জি তাদের বিনিয়োগ স্থগিত করেছে।

বাংলাদেশের সঙ্গে আদানি গ্রুপের চুক্তিটি ২০১৭ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের একটি সংস্থার মাধ্যমে স্বাক্ষরিত হয়েছিল। শেখ হাসিনা চলতি বছর গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হন। এরপর তার সরকারের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে।

আদানি পাওয়ার জানিয়েছে, বাংলাদেশ থেকে তারা ৮০০ মিলিয়ন ডলারের বেশি বকেয়া আদায়ের চেষ্টা করছে। আগস্টের শুরুর দিকে সরবরাহ ১ হাজার ৪০০-১ হাজার ৫০০ মেগাওয়াট থেকে কমে ৭০০-৭৫০ মেগাওয়াটে নেমে এসেছে।

প্রতিষ্ঠানটির মুখপাত্র এক বিবৃতিতে বলেন, বকেয়ার বিষয়টি আমাদের জন্য গুরুতর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে এবং বিদ্যুৎকেন্দ্র পরিচালনা করা ক্রমশ অসম্ভব হয়ে পড়ছে।

তবে আদানি পাওয়ার এখনও বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রেখেছে। মুখপাত্র আরও বলেন, আমরা বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড (বিপিডিবি) এবং বাংলাদেশ সরকারের সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছি। তারা আমাদের আশ্বাস দিয়েছেন বকেয়া দ্রুত পরিশোধ করা হবে।

 

/এএ/এমওএফ/
সম্পর্কিত
শৈবালের ‘দখলে’ ইসরায়েলের পাঁচটি পানি শোধনাগার
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে ‘কোনও তথ্য নেই’ ভারতের কাছে
সর্বশেষ খবর
আহত জনপ্রশাসন প্রতিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রিজভী
আহত জনপ্রশাসন প্রতিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রিজভী
খেলাধুলাসহ প্রতিটি ক্ষেত্রে ছেলে-মেয়েদের সমান অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান রিজভীর
খেলাধুলাসহ প্রতিটি ক্ষেত্রে ছেলে-মেয়েদের সমান অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান রিজভীর
আরও নতুন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন কী
আরও নতুন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন কী
অপ্রিয় হওয়ার সাহসিকতা ।। ইচিরো কিশিমি এবং ফুমিটাকি কোগা
ধারাবাহিক উপন্যাস।। পর্ব—৫অপ্রিয় হওয়ার সাহসিকতা ।। ইচিরো কিশিমি এবং ফুমিটাকি কোগা
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ