কাজাখস্তানের বিধ্বস্ত উড়োজাহাজ থেকে জীবিত উদ্ধার ২৫

আন্তর্জাতিক ডেস্ক
২৫ ডিসেম্বর ২০২৪, ১৪:২৮আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৪, ১৫:০৫

কাজাখস্তানের আকতাউ শহরের কাছে বিধ্বস্ত হওয়া যাত্রীবাহী উড়োজাহাজটি থেকে ২৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বুধবার (২৫ ডিসেম্বর) দেশটির জরুরি মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

মন্ত্রণালয় বলছে, দুর্ঘটনাস্থলে আগুন নেভানোর চেষ্টা করছে জরুরি পরিষেবাগুলো।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, উড়োজাহাজটিতে ৬৭ জন যাত্রী এবং পাঁচজন ক্রু ছিলেন। তবে কাজাখ পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, বিমানটিতে ৬২ জন যাত্রী ও পাঁচজন ক্রু ছিলেন।

সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে কাজাখস্তানের পরিবহন মন্ত্রণালয় বলেছে, ‘বাকু টু গ্রোজনি রুটের একটি বিমান আকতাউ শহরের কাছে বিধ্বস্ত হয়েছে। এটি আজারবাইজান এয়ারলাইন্সের।’

/এএকে/
সম্পর্কিত
শৈবালের ‘দখলে’ ইসরায়েলের পাঁচটি পানি শোধনাগার
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে ‘কোনও তথ্য নেই’ ভারতের কাছে
সর্বশেষ খবর
মাদক কারবারি ও ছিনতাইকারীদের আটকে রাখতে না পারার কারণ জানালেন আইজিপি
মাদক কারবারি ও ছিনতাইকারীদের আটকে রাখতে না পারার কারণ জানালেন আইজিপি
৭ গোলে জিতেও খুশি নন বাংলাদেশের কোচ
৭ গোলে জিতেও খুশি নন বাংলাদেশের কোচ
অনেক প্রশ্ন মাথায় নিয়েই মক্কা জোটের যাত্রা শুরু 
অনেক প্রশ্ন মাথায় নিয়েই মক্কা জোটের যাত্রা শুরু 
সরকারি সফরে সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান
সরকারি সফরে সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ