যে কারণে বিধ্বস্ত হওয়ার আগে রুট পরিবর্তন করেছিল আজারবাইজানের উড়োজাহাজটি

আন্তর্জাতিক ডেস্ক
২৫ ডিসেম্বর ২০২৪, ১৪:৫২ আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৪, ১৫:৩৪

কাজাখস্তানে বিধ্বস্ত হওয়ার আগে যাত্রীবাহী ‘এমব্রেয়ার ১৯০’ উড়োজাহাজটি রুট পরিবর্তন করেছিল। ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় উড়োজাহাজটি রুট পরিবর্তন করে ফিরে যেতে বাধ্য হয়ে। বুধবার (২৫ ডিসেম্বর) রুশ সংবাদমাধ্যমগুলোর বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এই খবর জানিয়েছে।

আজারবাইজানের রাজধানী বাকু থেকে রাশিয়ার চেচনিয়ার গ্রোজনির উদ্দেশে যাত্রা করেছিল ‘এমব্রেয়ার ১৯০’। ফিরে যাওয়ার পথে কাজাখস্তানে জরুরি অবতরণের সময় বিধ্বস্ত হয় এটি।

দেশটির পতাকাবাহী আজারবাইজান এয়ারলাইন্স জানিয়েছে, কাস্পিয়ান সাগরের পূর্ব তীরে তেল ও গ্যাসের কেন্দ্র আকতাউ শহর থেকে প্রায় তিন কিলোমিটার দূরে ‘এমব্রেয়ার ১৯০ জরুরি অবতরণ করেছিল। এ সময় এটি বিধ্বস্ত হয়।

দেশটির জরুরী মন্ত্রণালয় জানিয়েছে, হতাহতদের সম্পর্কে এখনই স্পষ্ট করে কিছু বলা যাচ্ছে না। তবে প্রাথমিক তথ্য অনুসারে, ‘সবাই বেঁচে আছেন।’

কাজাখস্তানের জরুরি মন্ত্রণালয় জানিয়েছে, বিধ্বস্ত হওয়া যাত্রীবাহী উড়োজাহাজটি থেকে এখন পর্যন্ত ২৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনাস্থলে আগুন নেভানোর চেষ্টা করছে জরুরি পরিষেবাগুলো।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, উড়োজাহাজটিতে ৬৭ জন যাত্রী এবং পাঁচজন ক্রু ছিলেন।

তবে কাজাখ পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, বিমানটিতে ৬২ জন যাত্রী ও পাঁচজন ক্রু ছিলেন।

/এএকে/
সম্পর্কিত
ইয়েমেনে হুথিদের হামলায় নিহত ৭৩
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
কানাডার আলবার্টা প্রদেশে নির্বাচনে মার্কিন ডানপন্থিদের শোচনীয় পরাজয়
সর্বশেষ খবর
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
স্থানীয় নির্বাচনে কেমন প্রার্থী বেছে নিতে হবে, সাফ জানিয়ে দিলেন তারেক রহমান
স্থানীয় নির্বাচনে কেমন প্রার্থী বেছে নিতে হবে, সাফ জানিয়ে দিলেন তারেক রহমান
দেশে ধর্মের নামে যেন কোনও বিভেদ না থাকে: প্রধানমন্ত্রী
দেশে ধর্মের নামে যেন কোনও বিভেদ না থাকে: প্রধানমন্ত্রী
বাংলাদেশ-জাপান চিকিৎসা সহযোগিতা বাড়ানোর উদ্যোগ
বাংলাদেশ-জাপান চিকিৎসা সহযোগিতা বাড়ানোর উদ্যোগ
সর্বাধিক পঠিত
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
যুদ্ধজাহাজ পাঠালো যুক্তরাষ্ট্র, পাল্টা নৌবাহিনী পাঠিয়েছে চীন: এবার প্রকাশ্যে মুখোমুখি
যুদ্ধজাহাজ পাঠালো যুক্তরাষ্ট্র, পাল্টা নৌবাহিনী পাঠিয়েছে চীন: এবার প্রকাশ্যে মুখোমুখি