মহারাষ্ট্রে অস্ত্র কারখানায় বিস্ফোরণ, নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক
২৪ জানুয়ারি ২০২৫, ১৬:৪৪আপডেট : ২৪ জানুয়ারি ২০২৫, ১৬:৪৪

ভারতের মহারাষ্ট্রের ভান্ডারা জেলায় একটি অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ৮ জন শ্রমিক নিহত এবং ৭ জন আহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল ১০টা ৩০ মিনিটে কারখানাটির এলটিপি সেকশনে এই বিস্ফোরণ ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়করি এক অনুষ্ঠানে বিস্ফোরণে হতাহতের তথ্য নিশ্চিত করে বলেছেন, ভান্ডারার অস্ত্র কারখানায় একটি বড় দুর্ঘটনা ঘটেছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, ৮ জনের মৃত্যু এবং ৭ জন আহত হয়েছেন। এটি অত্যন্ত দুঃখজনক।

তিনি নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নীরবতা পালন করার আহ্বান জানান।

বিস্ফোরণের কারণে কারখানার ছাদের একটি অংশ ধসে পড়ে এবং ১২ জনের বেশি শ্রমিক আটকা পড়েন। প্রাথমিক উদ্ধার প্রচেষ্টায় তিনজনকে জীবিত উদ্ধার করা হয় এবং একজনের মৃতদেহ উদ্ধার হয়। ধ্বংসাবশেষ সরানোর জন্য একটি খনন যন্ত্র ব্যবহার করা হয় বলে জানিয়েছেন জেলা কালেক্টর সঞ্জয় কোলটে।

বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে এর আওয়াজ ৫ কিলোমিটার দূর থেকেও শোনা গেছে। একটি ভিডিওতে দেখা গেছে, দূর থেকে কারখানার উপর দিয়ে ঘন ধোঁয়া উঠছে।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাড়নভিস জানিয়েছেন, ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত আছেন এবং নাগপুর থেকে উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করছে। প্রয়োজনে মেডিক্যাল টিম প্রস্তুত রয়েছে বলেও তিনি আশ্বাস দিয়েছেন।

/এএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম