ভারতের মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি

রক্তিম দাশ, কলকাতা
১৩ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৩৬আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৩৬

ভারতের মণিপুর রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছে। ঘরে-বাইরে চাপের মুখে পড়ে সম্প্রতি পদত্যাগ করেন বিজেপি শাসিত মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেন সিংহ। এতদিন ভারতে বিরোধী দলের শাসন থাকা রাজ্যে আইন-শৃঙ্খলার প্রশ্নে রাষ্ট্রপতি শাসন জারি করেছে কেন্দ্রে ক্ষমতাসীন দল-এতদিন এমনটাই অভিযোগ ছিল। কিন্তু এই প্রথম ভারতে ক্ষমতাসীন দল বিজেপি মণিপুরে নিজের দলের সরকারই বাতিল করলো রাষ্ট্রপতি শাসন জারি করে।

৯ ফেব্রুয়ারি পদত্যাগ করেন এন বীরেন। আর বুধবার (১৩ ফেব্রুয়ারি) মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি হলো। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকের পর রাজ্যপালকে পদত্যাগপত্র জমা দেন এন বীরেন। প্রায় দুবছর ধরে মেইতেই ও কুকি জনগোষ্ঠীর সংঘর্ষে বিরামহীন সহিংসতার সাক্ষী থেকেছে মণিপুর। গোটা ঘটনায় প্রশ্নের মুখে পড়ে মণিপুরের মুখ্যমন্ত্রীর ভূমিকা।

এদিকে উত্তর-পূর্ব ভারতের জন্য বিজেপির দায়িত্বপ্রাপ্ত নেতা সম্বিৎ পাত্র বীরেন সিংয়ের ইস্তফার পরই মণিপুর পৌঁছান। এ দিন গোটা পরিস্থিতি ব্যাখ্যা করতে রাজ্যপাল অজয় কুমার ভল্লার সঙ্গে দেখা করেন তিনি।

মুখ্যমন্ত্রী বীরেন সিংয়ের বিরুদ্ধে বিজেপিরই বেশ কয়েকজন বিধায়ক ক্ষুব্ধ ছিলেন। এমনকী, কংগ্রেস বীরেন সিংয়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনলে কয়েকজন বিজেপি বিধায়কও সেই প্রস্তাবে সমর্থন জানানোর জন্য প্রস্তুত ছিলেন। দলীয় বিধায়কদের এই ক্ষোভ প্রকাশ্যে আসার পরই চাপে পড়ে পদত্যাগ করেন বীরেন সিং।

২০২৩ সাল থেকে জনজাতির সংঘর্ষে উত্তপ্ত হয়ে রয়েছে মণিপুর। প্রাণ গেছে প্রায় ২৫০ মানুষের। অবশ্য এতদিন পদ আঁকড়ে ছিলেন বীরেন সিং।

/এএ/
সম্পর্কিত
পুরনো ব্যাটারি দিয়ে নতুন উপাদান তৈরি করছে চীন
দিল্লিতে মণিপুরি সংগীতশিল্পীকে পিটিয়ে হত্যার বিষয়ে যা বললেন তার স্ত্রী
বিশ্ব কারখানায় শ্রমিকদের প্রয়োজন কি ফুরিয়ে যাচ্ছে?
সর্বশেষ খবর
বেনজীরকে ফেরাতে ইউএইর সঙ্গে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী
বেনজীরকে ফেরাতে ইউএইর সঙ্গে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী
এনসিপির এক নেত্রীকে আটক করেছে পুলিশ
এনসিপির এক নেত্রীকে আটক করেছে পুলিশ
শপথ নিলেন ড. খলিলুর রহমান
জাতিসংঘের ৮১তম অধিবেশনশপথ নিলেন ড. খলিলুর রহমান
পুরনো ব্যাটারি দিয়ে নতুন উপাদান তৈরি করছে চীন
পুরনো ব্যাটারি দিয়ে নতুন উপাদান তৈরি করছে চীন
সর্বাধিক পঠিত
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
চুরি ঠেকাতে ক্রেন দিয়ে দুই তলার ছাদে তোলা হলো নতুন গাড়ি
চুরি ঠেকাতে ক্রেন দিয়ে দুই তলার ছাদে তোলা হলো নতুন গাড়ি
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে