সীমান্তে গুলি-গ্রেনেড, কোটি রুপির মাদক উদ্ধার

রক্তিম দাশ, কলকাতা
১৬ ফেব্রুয়ারি ২০২৫, ২২:১৭আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ২২:১৭

পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের রামনগর এলাকায় শুক্রবার রাতে গুলি ও গ্রেনেড বিস্ফোরণ ঘটিয়ে মাদক কারবারিদের ছক ভেস্তে দিলো বিএসএফ জওয়ানেরা। উদ্ধার করা হলো কোটি রুপির মাদক।

শনিবার সেই মাদক হস্তান্তর করা হলো পুলিশের হাতে। উদ্ধার হওয়া ওই হেরোইন ও বেশ কিছু ওষুধের বাজার মূল্য প্রায় ১ কোটি ১৭ লাখ রুপি।

লালগোলায় বিএসএফের ১৪৯ নম্বর ব্যাটেলিয়ানের টহলদারে জওয়ানরা জেলার ভারত-বাংলাদেশ সীমন্তের রামনগর সীমন্ত এমন ঘটনা এদিন জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে হঠাৎ বিদ্যুৎ চলে গেলে টহলদারি জওয়ান কিছু সন্দেহজনক আওয়াজ শুনতে পান। তারপরেই তারা লক্ষ করেন ৫-৬ জনের একটি দল সীমান্ত পেরিয়ে বাংলাদেশ থেকে ভারতের দিকে এগিয়ে আসছে।

অন্যদিকে, ভারত সীমন্ত পেরিয়ে একই সংখ্যক মানুষ বাংলাদেশের দিকে যাওয়ার চেষ্টা করছে। বিএসএফের উপস্থিতি টের পেয়ে বাংলাদেশি পাচাকারিরা পিছু হটতে শুরু করে। কিন্তু ভারতীয় চোরা কারবারিরা ধারালো অস্ত্র নিয়ে বিএসএফের দিকে ধাওয়া করতে শুরু করে। পরিস্থিতি অনুমান করে ও নিজেদের আত্মরক্ষার কথা চিন্তা করে টহলদারি জওয়ান প্রথমে গুলি চালাই, তাতেও চোরাকারবারিরা জওয়ানদের ওপর গ্রেনেড নিক্ষেপ করে পালিয়ে যায়। সীমান্তের চোরাকারবারিরা একটি ব্যাগ ফেলে চলে যায়।

ওই প্লাস্টিকের ব্যাগ থেকে ২‌ কেজি ৩০৬ গ্রাম হেরোইনসহ স্নায়ুবিক, মানসিক এবং ডায়াবেটিক রোগের ট্যাবলেট পাওয়া যায়। ওই মাদকের বাজার মূল্য প্রায় ১ কোটি ১৭ লাখ রুপি বলে জানা গেছে।

এদিকে এই চোরাচালানে জড়িত দুজনকে শনাক্ত করা সম্ভব হয়েছে। তাদের উভয়ের বাড়ি রামনগর এলাকায়। তাদের খোঁজে চিরুনি তল্লাশি শুরু হয়েছে।

/এএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের