পশ্চিমবঙ্গে দালালসহ গ্রেফতার চার বাংলাদেশি

রক্তিম দাশ, কলকাতা 
১৬ ফেব্রুয়ারি ২০২৫, ২২:৩২আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ২২:৩২

এক ভারতীয়  দালালসহ তিন বাংলাদেশিকে গ্রেফতার করে পশ্চিমবঙ্গের বসিরহাট আদালতে পাঠালো পুলিশ। স্বরূপনগরের বিথারী হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তরালী সীমান্তবর্তী এলাকা থেকে শনিবার রাতে স্বরূপনগর থানার পুলিশ এক দালালসহ এক বাংলাদেশি গ্রেফতার করে।

ধৃত ওই বাংলাদেশির নাম তাজিবুল সরদার। তার বাড়ি বাংলাদেশের সাতক্ষীরা এলাকায়। আর ধৃত ওই দালালের নাম সুমন মোল্লা, তার বাড়ি স্বরূপনগরের বালতি নিত্যানন্দ কাটি গ্রাম পঞ্চায়েতের আমুলিয়া এলাকায়। 

এর পাশাপাশি বসিরহাটের ঘোজাডাঙ্গা সীমান্তবর্তী এলাকা থেকে এক বাংলাদেশিকে আটক করে বসিরহাট থানার পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ।

সীমান্তবর্তী ঘোজাডাঙ্গা এলাকায় শনিবার রাতে ঘোরাঘুরি করছিল আয়নাল খাঁন নামে এক বাংলাদেশি। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে তার বাড়ি বাংলাদেশের মুন্সিগঞ্জে । ওই বাংলাদেশিকে আটক করে বসিরহাট থানার পুলিশের হাতে তুলে দিলে পুলিশ তাকে গ্রেফতার করে রবিবার বসিরহাট মহকুমা আদালতে পাঠায়।

সেই সঙ্গে হাড়োয়ার গোপালপুর এলাকা থেকে সেলিনা খাতুন নামে এক বাংলাদেশি গ্রেফতার করে হাড়োয়া থানার পুলিশ ‌। ধৃত ওই বাংলাদেশির বাড়ি নরসিংদী এলাকায়। অবৈধভাবে বছর তিনেক আগে বাংলাদেশ থেকে ভারতে পেরিয়ে কলকাতার বিভিন্ন জায়গায় কাজকর্ম করতেন। হাড়োয়ার গোপালপুর এলাকায় তার এক আত্মীয়ের বাড়িতে অবস্থান করছিলেন তিনি। পুলিশ খবর পেয়ে তাকে গ্রেফতার করে রবিবার বসিরহাট আদালতে পাঠায়।

 

/এএ/
সম্পর্কিত
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান