ভারতের আপত্তির মধ্যেই পাকিস্তানকে ঋণ দিলো আইএমএফ

আন্তর্জাতিক ডেস্ক
১০ মে ২০২৫, ১৬:০০আপডেট : ১০ মে ২০২৫, ১৬:০০

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এর নির্বাহী বোর্ড পাকিস্তানের জন্য নগদ ১০০ কোটি ডলার ছাড় করেছে। চলমান ৭০০ কোটি ডলারের ঋণ কর্মসূচির প্রথম পর্যায়ের মূল্যায়ন অনুমোদনের পর শুক্রবার (৯ মে) এ অর্থছাড় করা হয়। একই সঙ্গে জলবায়ু সহনশীলতা তহবিলের আওতায় পাকিস্তানের জন্য ১৪০ কোটি ডলারের ঋণ অনুমোদন করেছে আইএমএফ। অথচ ঋণ দেওয়ার ক্ষেত্রে আইএমএফের প্রতি ব্যাপক পর্যালোচনার অনুরোধ জানিয়েছিল ভারত। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

এক বিবৃতিতে আইএমএফ বলেছে, বিশ্বজুড়ে চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্যেই চলমান ঋণ কর্মসূচির আওতায় পাকিস্তানের নীতিগত পদক্ষেপগুলো দেশটির অর্থনৈতিক স্থিতিশীলতা ও আস্থা পুনর্গঠনে উল্লেখযোগ্য অগ্রগতি এনেছে।

এই পর্যালোচনা কর্মসূচির আওতায় এখন পর্যন্ত মোট ২০০ কোটি ডলার ছাড় করা হয়েছে। তবে জলবায়ু সহনশীলতা তহবিলের নতুন ঋণ কর্মসূচি থেকে কোনো নগদ অর্থ এখনও ছাড় করা হয়নি।

পাকিস্তানের দুর্বল অর্থনীতি চাঙা করতে গত বছরের মাঝামাঝি দেশটির জন্য ৭০০ কোটি ডলারের ঋণ কর্মসূচি গ্রহণ করে আইএমএফ।

ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে হামলার পর পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায়। এমন প্রেক্ষাপটে ভারত আইএমএফ-এর কাছে পাকিস্তানের ঋণগুলোর একটি বিস্তৃত পর্যালোচনা চায়।

শুক্রবারের আইএমএফ বোর্ড সভায় ভারত জানিয়েছে, পাকিস্তান যে ঋণ পাচ্ছে, তা ‘সীমান্তে রাষ্ট্রীয় মদদপুষ্ট সন্ত্রাসী কর্মকাণ্ডে’ ব্যবহৃত হওয়ার আশঙ্কা রয়েছে।

জবাবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এক বিবৃতিতে বলেন, ‘আইএমএফের কর্মসূচি ব্যর্থ করতে ভারতের চেষ্টা ব্যর্থ হয়েছে।’

/এস/
সম্পর্কিত
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী