ভারতে এক সপ্তাহে করোনা আক্রান্ত বেড়েছে ২ হাজার

রক্তিম দাশ, কলকাতা
০১ জুন ২০২৫, ২১:৪৫আপডেট : ০১ জুন ২০২৫, ২১:৪৫

ভারতে ফের ঊর্ধ্বমুখী করোনার সংক্রমণ। মাত্র এক সপ্তাহে আক্রান্তের সংখ্যা বেড়েছে ২ হাজারের বেশি। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৩ হাজার ৩৯৫।

সবচেয়ে খারাপ অবস্থা কেরালা, মহারাষ্ট্র ও দিল্লিতে। এই তিন রাজ্যে দ্রুত হারে বাড়ছে আক্রান্তের সংখ্যা। পশ্চিমবঙ্গে পজিটিভ রোগীর সংখ্যা ১১৬ জন।

গত ২২ মে ভারতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ছিল ২৫৭। চার দিন পর, ২৬ মে তা বেড়ে দাঁড়ায় ১ হাজার ১০। সর্বশেষ ৩১ মে তা পৌঁছায় ৩ হাজার ৩৯৫-এ, যা মাত্র এক সপ্তাহের ব্যবধানে ১২০০ শতাংশেরও বেশি বৃদ্ধি।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত শুক্রবার থেকে শনিবার পর্যন্ত নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৬৮৫ জন। এই সময়ের মধ্যে মৃত্যু হয়েছে ৪ জনের।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, গত এক মাসে ভারতে করোনায় ৭ জনের মৃত্যু হয়েছে। তবে কেন্দ্রের বক্তব্য, এই মৃত্যুর পেছনে প্রধান কারণ কো-মর্বিডিটি বা আগে থেকেই থাকা গুরুতর স্বাস্থ্য সমস্যা। ৭ জনের মধ্যে ৬ জনেরই এই ধরনের জটিলতা ছিল। ফলে বিশেষ উদ্বেগের কোনও কারণ নেই।

/এএ/
সম্পর্কিত
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বশেষ খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী