মণিপুরে নতুন করে জাতিগত উত্তেজনা, কারফিউ ও ইন্টারনেট বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক
০৯ জুন ২০২৫, ২২:৩৪আপডেট : ০৯ জুন ২০২৫, ২২:৩৫

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে আবারও সহিংসতা ছড়িয়ে পড়েছে। কট্টরপন্থি মেইতেই সংগঠন আরামবাই তেংগোল-এর পাঁচ নেতাকে গ্রেফতারের পর রাজ্যের বিভিন্ন স্থানে কারফিউ জারি এবং ইন্টারনেট সংযোগ বন্ধ করে দিয়েছে প্রশাসন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

রবিবার মণিপুরের ইম্ফল বিমানবন্দর থেকে সংগঠনটির প্রধান অসেম কনন সিংসহ পাঁচজনকে গ্রেফতার করে ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই। তাদের বিরুদ্ধে ২০২৩ সালে মণিপুরে জাতিগত সহিংসতার সময় বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

গ্রেফতারের পর রাজ্যের রাজধানী ইম্ফলে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীরা একটি পুলিশ পোস্টে হামলা চালায়, বাসে আগুন ধরিয়ে দেয় ও বিভিন্ন সড়ক অবরোধ করে রাখে। হিন্দুস্তান টাইমস জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তা বাহিনী কাঁদানে গ্যাস ও গুলি ছুড়ে। এতে ১৩ বছরের এক কিশোর আহত হয়।

মণিপুরে মেইতেই ও কুকি জাতিগোষ্ঠীর মধ্যে ভূমি ও রাজনৈতিক প্রভাব নিয়ে ২০২৩ সাল থেকে দফায় দফায় সংঘর্ষ চলছে। এতে এ পর্যন্ত অন্তত ২৫০ জন নিহত এবং কয়েক হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

সাম্প্রতিক উত্তেজনার সূচনা হয় ৭ জুন। ওই দিন সিবিআই অভিযুক্তদের গ্রেফতারের পর আসাম রাজ্যের গৌহাটিতে নিয়ে যায়। সিবিআই জানায়, মণিপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতির কারণে মামলাগুলোর বিচার স্থানান্তর করে আসামে আনা হয়েছে।

এ ঘটনার পর রাজ্যের পাঁচটি জেলায় পাঁচ দিনের জন্য ইন্টারনেট ও মোবাইল ডেটা পরিষেবা বন্ধ এবং একটি জেলায় অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে। কোথাও কোথাও চার বা ততোধিক মানুষের জমায়েতে নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে।

এদিকে, আরামবাই তেংগোল শনিবার রাত থেকে রাজ্যের কিছু অংশে ১০ দিনের জন্য স্বতঃস্ফূর্ত হরতাল আহ্বান করেছে।

মণিপুর রাজ্যের কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী এক্সে লিখেছেন, রাজ্যের নাগরিকদের জন্য শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা প্রধানমন্ত্রীর দায়িত্ব। এই দায়িত্ব থেকে পিছু হটা নিজের দায়িত্ব অস্বীকার করার সামিল।

তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সরাসরি দায়ী করে বলেন, মণিপুরের সহিংসতা শুরুর পর থেকে প্রধানমন্ত্রী এখনো সেখানে যাননি, প্রতিনিধিদের সঙ্গেও দেখা করেননি।

গত ফেব্রুয়ারিতে ব্যাপক সমালোচনার মুখে মণিপুরকে কেন্দ্রের সরাসরি শাসনের আওতায় আনা হয় এবং তৎকালীন মুখ্যমন্ত্রী পদত্যাগ করেন।

রবিবার বিভিন্ন দলের আইনপ্রণেতাদের একটি বহুদলীয় প্রতিনিধি দল রাজ্যের গভর্নরের সঙ্গে দেখা করেছে। বিজেপির বিধায়ক খ ইবোমচা জানান, তারা গ্রেফতার হওয়া নেতাদের জিজ্ঞাসাবাদের পর মুক্তি দেওয়ার আবেদন জানিয়েছেন।

/এএ/
সম্পর্কিত
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম