ভারতে করোনায় আক্রান্ত ছাড়ালো সাত হাজার, ২৪ ঘণ্টায় ১০ মৃত্যু

রক্তিম দাশ, কলকাতা
১৫ জুন ২০২৫, ২০:০৫আপডেট : ১৫ জুন ২০২৫, ২০:০৫

ভারতে আবারও বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের রবিবার সকালে প্রকাশিত সর্বশেষ তথ্যে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৭ হাজার ৩৮৩ জন কোভিডে আক্রান্ত হয়েছেন। এই সময়ের মধ্যে মৃত্যু হয়েছে ১০ জনের। মৃতদের মধ্যে দিল্লিতে ৩ জন, কেরালায় ৫ জন এবং মহারাষ্ট্রে ২ জন।

ভারতে প্রথম কোভিড সংক্রমণ ধরা পড়ে বিদেশফেরত রোগীদের মাধ্যমে। পরে দেশীয়ভাবে ভাইরাসটি বিভিন্ন জাতি ও জনগোষ্ঠীর মধ্যে ছড়িয়ে পড়ে। বর্তমানে সংক্রমণের মূল চালিকাশক্তি ওমিক্রন প্রজাতির জে.এন ১ সাব-ভ্যারিয়েন্ট। এই প্রজাতি থেকেই নতুন দুটি মিউটেশন—এন.এনবি ১.৮.১ এবং এল.এফ ৭—সীমিত হারে দেখা যাচ্ছে। যদিও দুটিই ভারতেই উদ্ভূত হয়েছে বলে মনে করছেন বিজ্ঞানীরা।

বর্তমান পরিস্থিতি সম্পর্কে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. সুবর্ণ গোস্বামী বলেন, এখন অনেকেই কোভিডে একাধিকবার আক্রান্ত হয়েছেন। ফলে শরীরে প্রাকৃতিক প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়েছে। সঙ্গে টিকা গ্রহণ ও চিকিৎসা পরিকাঠামোর উন্নতির ফলে আতঙ্কের কিছু নেই।

তিনি আরও বলেন, হাসপাতালগুলোর প্রস্তুতি, চিকিৎসকদের অভিজ্ঞতা এবং জনগণের সচেতনতা সব মিলিয়ে এবার পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে।

যদিও ভাইরাসটি এখন পুরোপুরি দেশীয় পর্যায়ে ছড়িয়ে পড়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে তারা সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। বিশেষ করে বয়স্ক ও কো-মরবিডিটি থাকা ব্যক্তিদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

/এএ/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্রের ‘বিকল্প’ হিসেবে চীনকে তুলে ধরছেন শি?
প্রেমের গল্প থেকে রাজকীয় প্রাসাদ, ইতিহাসের শহর মান্ডুতে ঘুরে আসুন
দিল্লির সত্য নিকেতনে বহুতল ভবন ধস, আটকা পড়ার শঙ্কা বহু শিক্ষার্থীর
সর্বশেষ খবর
২৫ কোটি টাকার স্বর্ণ উদ্ধার: বিমানকর্মী ৫ দিনের রিমান্ড
২৫ কোটি টাকার স্বর্ণ উদ্ধার: বিমানকর্মী ৫ দিনের রিমান্ড
সাবেক এমপির ছেলেসহ তিনজনের বিষয়ে তদন্ত প্রতিবেদন ২০ সেপ্টেম্বর
মান/বতা বি/রোধী অ/প/রাধসাবেক এমপির ছেলেসহ তিনজনের বিষয়ে তদন্ত প্রতিবেদন ২০ সেপ্টেম্বর
ইরানের ডলার সংগ্রহ বন্ধ করতে আমিরাতে ব্যাংকগুলোকে কেন নিশানা করছে যুক্তরাষ্ট্র?
কী, কেন, কীভাবেইরানের ডলার সংগ্রহ বন্ধ করতে আমিরাতে ব্যাংকগুলোকে কেন নিশানা করছে যুক্তরাষ্ট্র?
হিজড়া নেত্রীর ঘরে ৩ ঘণ্টা অবস্থান করা সেই যুবককে খুঁজছে পুলিশ
হিজড়া নেত্রীর ঘরে ৩ ঘণ্টা অবস্থান করা সেই যুবককে খুঁজছে পুলিশ
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’