হংকংয়ে আগুনে নিহত বেড়ে ১২৮, উদ্ধার তৎপরতা চলছে

আন্তর্জাতিক ডেস্ক
২৮ নভেম্বর ২০২৫, ১৭:০৬আপডেট : ২৮ নভেম্বর ২০২৫, ১৭:১৬

চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকংয়ের তাইপো এলাকার আবাসিক কমপ্লেক্স ওয়াং ফুক কোর্টে আগুনের ঘটনায় উদ্ধার ও ত্রাণ কাজ অব্যাহত আছে। কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার দুপুরে লাগা আগুনটি পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়েছে। শুক্রবার পর্যন্ত আগুনে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৮ জনে। এখনও নিখোঁজ রয়েছেন অনেকে।

নিহতের হালনাগাদ সংখ্যা জানিয়েছে হংকং ফায়ার ডিপার্টমেন্ট বলেছে, নিখোঁজ রয়েছেন আরও অনেকে। দমকলকর্মীরা ভবন থেকে ৫৫ জনকে জীবিত উদ্ধার করেছে।

ওয়াং ফুক কোর্টে মোট আটটি আবাসিক ভবন রয়েছে। সব ভবনেই সংস্কারকাজ চলছিল। আগুন লাগার সময় ভবনগুলোতে বাঁশের মাচার ও সুরক্ষামূলক জাল লাগানো ছিল। এতে আগুন অনেক দ্রুত ছড়িয়ে পড়ে।

আগুন লাগার পরপরই হংকং প্রশাসন ২৬টি অনুসন্ধান ও উদ্ধারদল, তিন শতাধিক ফায়ার ও অ্যাম্বুলেন্স যান এবং সহস্রাধিক দমকলকর্মী ঘটনাস্থলে পাঠায়।

চিকিৎসা কর্তৃপক্ষ জরুরি প্রতিক্রিয়া ব্যবস্থা সক্রিয় করেছে, যাতে আহতদের পূর্ণ চিকিৎসাসেবা দেওয়া যায়।

তাইপো এলাকায় ৯টি অস্থায়ী আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। ক্ষতিগ্রস্তদের আশ্রয়, খাদ্য ও প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করা হচ্ছে।

হংকংজুড়ে বিভিন্ন কমিউনিটি ও সংগঠন ত্রাণ সংগ্রহে উদ্যোগী হয়েছে; বহু স্বেচ্ছাসেবক আশ্রয়কেন্দ্রে ক্ষতিগ্রস্তদের নিবন্ধন ও ত্রাণ বিতরণে সহায়তা করছেন।

বৃহস্পতিবার সকালে সিপিসি কেন্দ্রীয় কমিটির হংকং ও ম্যাকাও বিষয়ক কার্যালয়, স্টেট কাউন্সিলের হংকং-ম্যাকাও বিষয়ক দফতর এবং কেন্দ্রীয় গণপ্রজাতন্ত্রী সরকারের হংকং লিয়াজোঁ অফিসের কর্মকর্তারা তাইপো কমিউনিটি সেন্টার ও প্রিন্স অব ওয়েলস হাসপাতালে গিয়ে নিহত ও আহতদের প্রতি সমবেদনা জানান।

তারা বলেন, কেন্দ্রীয় সরকার উদ্ধার ও পুনরুদ্ধার কার্যক্রমে হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের প্রশাসনকে পূর্ণ সহায়তা দিয়ে যাবে।

সূত্র: সিসিটিভি

/এএ/
সম্পর্কিত
শিক্ষার্থীদের সমাধান নয়, রাজনৈতিক শিরোনামই চেয়েছেন রাহুল: ভারতের শিক্ষামন্ত্রী
হরমুজে ইরানের নিয়ন্ত্রণ হবে ‘বিপজ্জনক নজির’: রুবিও
শর্ত ছাড়াই সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি, কংগ্রেসে পাঠাচ্ছেন ট্রাম্প
সর্বশেষ খবর
শিক্ষার্থীদের সমাধান নয়, রাজনৈতিক শিরোনামই চেয়েছেন রাহুল: ভারতের শিক্ষামন্ত্রী
শিক্ষার্থীদের সমাধান নয়, রাজনৈতিক শিরোনামই চেয়েছেন রাহুল: ভারতের শিক্ষামন্ত্রী
মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক, উদ্বোধন করলেন জেলা প্রশাসক
মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক, উদ্বোধন করলেন জেলা প্রশাসক
মাদ্রাসা থেকে পালিয়ে বাড়িতে গিয়ে ধর্ষণের কথা জানালো ছাত্র, অধ্যক্ষ গ্রেফতার
মাদ্রাসা থেকে পালিয়ে বাড়িতে গিয়ে ধর্ষণের কথা জানালো ছাত্র, অধ্যক্ষ গ্রেফতার
হাজারীবাগে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত
হাজারীবাগে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি