হংকংয়ের লাইকে মুক্তি দিতে শি জিনপিংকে ট্রাম্পের অনুরোধ

আন্তর্জাতিক ডেস্ক
১৬ ডিসেম্বর ২০২৫, ১৮:০৫আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৫, ১৮:০৭

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হংকংয়ের গণতন্ত্রপন্থি ব্যবসায়ী জিমি লাইকে মুক্তি দিতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে অনুরোধ করেছেন। হংকংয়ের বিতর্কিত জাতীয় নিরাপত্তা আইনে দোষী সাব্যস্ত হওয়ার পর ট্রাম্প এ অনুরোধের কথা জানালেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

সোমবার হোয়াইট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, জিমি লাইয়ের বিষয়টি তিনি শি জিনপিংয়ের কাছে তুলেছেন এবং তাকে মুক্তির বিষয়টি বিবেচনা করতে বলেছেন।

ট্রাম্প বলেন, আমি খুব খারাপ বোধ করছি। আমি প্রেসিডেন্ট শির সঙ্গে কথা বলেছি এবং তাকে তার মুক্তির বিষয়টি বিবেচনা করতে বলেছি।

ট্রাম্প আরও বলেন, জিমি লাই বয়সে প্রবীণ এবং অসুস্থ। তিনি একজন বয়স্ক মানুষ এবং ভালো নেই। তাই আমি অনুরোধটা করেছি। দেখা যাক, কী হয়।

তবে কবে তিনি এই বিষয়ে শি জিনপিংয়ের সঙ্গে কথা বলেছেন, সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানাননি মার্কিন প্রেসিডেন্ট।

সোমবার হংকংয়ের একটি আদালত জিমি লাইকে বিদেশি শক্তির সঙ্গে যোগসাজশের অভিযোগে দোষী সাব্যস্ত করেছে। হংকংয়ের জাতীয় নিরাপত্তা আইনের আওতায় এই রায় দেওয়া হয়। মানবাধিকার সংগঠনগুলোর মতে, এই আইন ভিন্নমত দমনে ব্যবহৃত হচ্ছে, যদিও বেইজিং এটিকে শহরের স্থিতিশীলতার জন্য অপরিহার্য বলে দাবি করে আসছে।

রায়ের পর হংকংয়ের প্রধান নির্বাহী জন লি এ সিদ্ধান্তকে স্বাগত জানান। তিনি বলেন, জিমি লাইয়ের কর্মকাণ্ড দেশের স্বার্থ এবং হংকংবাসীর কল্যাণ ক্ষতিগ্রস্ত করেছে। তবে মানবাধিকারকর্মীরা এ রায়কে নিষ্ঠুর বিচারিক প্রহসন বলে আখ্যা দিয়েছেন।

/এএ/
সম্পর্কিত
মার্কিন প্রতিরক্ষা দফতরের উপপ্রধানকে সরিয়ে দিতে উত্তরসূরি খুঁজছে হোয়াইট হাউস: রয়টার্স
চীনের যে নদীতে জোয়ার আসে ঢেউয়ের দেয়াল হয়ে
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের নতুন উদ্যোগ 
সর্বশেষ খবর
ভেনিসে আজ ইতিহাস গড়ার দিন বাঁধন, সুনেরাহ ও শিমুর
ভেনিসে আজ ইতিহাস গড়ার দিন বাঁধন, সুনেরাহ ও শিমুর
কামরাঙ্গীরচরে হাজারো নাগরিকের প্লাস্টিক জমা দিয়ে কেনাকাটা
কামরাঙ্গীরচরে হাজারো নাগরিকের প্লাস্টিক জমা দিয়ে কেনাকাটা
মাদ্রাসা ছাত্রকে ধর্ষণের অভিযোগে শিক্ষকসহ গ্রেফতার ৫
মাদ্রাসা ছাত্রকে ধর্ষণের অভিযোগে শিক্ষকসহ গ্রেফতার ৫
ইনফান্তিনোর পাশে আফ্রিকা, কেন এতটা আস্থা?
ইনফান্তিনোর পাশে আফ্রিকা, কেন এতটা আস্থা?
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?