ইন্দোনেশিয়ার উত্তর সুলাওয়েসিতে বন্যায় নিহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক
০৬ জানুয়ারি ২০২৬, ১৩:০২ আপডেট : ০৬ জানুয়ারি ২০২৬, ১৩:০২

ইন্দোনেশিয়ার উত্তর সুলাওয়েসি প্রদেশে ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় এখনও চারজন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

স্থানীয় উদ্ধার সংস্থার মুখপাত্র নুরিয়াদিন গুমেলেং বলেন, “আরও অনেকে নিখোঁজ হয়ে থাকতে পারেন, এই আশঙ্কায় আমরা স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে তথ্য সংগ্রহ অব্যাহত রেখেছি।” তিনি জানান, উদ্ধারকারী দলগুলো ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে তল্লাশি চালানোর পাশাপাশি আহতদের অবস্থা ও বন্যাজনিত ক্ষয়ক্ষতির হিসাবও নিচ্ছে।

সোমবার ভোরে প্রবল বৃষ্টির পর সিয়াউ তাগুলানদাং বিআরো অঞ্চলের সিয়াউ দ্বীপে বন্যাটি আঘাত হানে। এ ঘটনায় ১৬ জন উদ্ধারকর্মী মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত ১৮ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবার পর্যন্ত প্রধান সড়কগুলোতে পাথর, ধ্বংসাবশেষ ও ঘন কাদা জমে যান চলাচল ব্যাহত হচ্ছিল।

দেশটির দুর্যোগ প্রশমন বিষয় রাষ্ট্রীয় সংস্থার মুখপাত্র আবদুল মুহারি জানান, অন্তত ৪৪৪ জনকে নিরাপদে সরিয়ে স্থানীয় স্কুল ও গির্জায় আশ্রয় দেওয়া হয়েছে। সড়কে জমে থাকা পাথর ও কাদা অপসারণে ভারী যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে।

উত্তর সুলাওয়েসির গভর্নর ইউলিয়ুস সেলভানুস বলেন, বন্যায় শত শত বাড়িঘর ও সরকারি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ পুনঃস্থাপনে কাজ করছে কর্তৃপক্ষ।

আবহাওয়া অধিদফতরের তথ্যমতে, সুলাওয়েসিতে বর্তমানে বর্ষাকালের চূড়ান্ত পর্যায় চলছে। জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দেশটির একাধিক অঞ্চলে বন্যার ঝুঁকি বাড়তে পারে বলে সতর্ক করা হয়েছে। গত বছর সুমাত্রায় ঘূর্ণিঝড়জনিত বন্যায় এক হাজারের বেশি মানুষ নিহত হয়েছিল।

 

/এমবিএম/
সম্পর্কিত
৪৩ বছরের ক্যারিয়ারে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান আমানপোর
২৩০০ আবেদন করে চাকরিহীন প্রিন্সটনের পিএইচডি ধারী
কারফিউয়ে শান্ত ফরাসি শহর, পুলিশের নিয়ন্ত্রণ হারানোর কথা স্বীকার স্বরাষ্ট্রমন্ত্রীর
সর্বশেষ খবর
‘লুপাস’ রোগে ভুগছেন সেলেনা গোমেজ, বদলে গেছে কণ্ঠ
‘লুপাস’ রোগে ভুগছেন সেলেনা গোমেজ, বদলে গেছে কণ্ঠ
সরকার চায় ঐক্য, কিন্তু একটি মহল ছড়াচ্ছে বিভ্রান্তি : প্রধানমন্ত্রী
সরকার চায় ঐক্য, কিন্তু একটি মহল ছড়াচ্ছে বিভ্রান্তি : প্রধানমন্ত্রী
দাঙ্গা-লুটপাটে উত্তাল ফ্রান্স, পিএসজি-বার্সা ম্যাচ নিয়ে যা জানা গেলো
দাঙ্গা-লুটপাটে উত্তাল ফ্রান্স, পিএসজি-বার্সা ম্যাচ নিয়ে যা জানা গেলো
নতুন চাকরিতে যোগ দিয়ে বাড়ি ফেরা হলো না আনোয়ারের
নাটোরে বাস-ট্রাক সংঘর্ষ নতুন চাকরিতে যোগ দিয়ে বাড়ি ফেরা হলো না আনোয়ারের
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: যা বললেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: যা বললেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির