সেনাশাসিত মিয়ানমারে দ্বিতীয় ধাপে নির্বাচন আজ

আন্তর্জাতিক ডেস্ক
১১ জানুয়ারি ২০২৬, ১২:১৮ আপডেট : ১১ জানুয়ারি ২০২৬, ১২:২৮

গৃহযুদ্ধবিধ্বস্ত ও সেনাশাসিত মিয়ানমারে রবিবার দেশটির সাধারণ নির্বাচনের দ্বিতীয় ধাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রথম ধাপে কম ভোটার উপস্থিতি ও ব্যাপক সমালোচনার পর দ্বিতীয় ধাপে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবরটি জানিয়েছে।

ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের মিয়ানমার বিষয়ক সিনিয়র উপদেষ্টা রিচার্ড হর্সি বলেন, “ইউএসডিপি বিপুল ব্যবধানে জয়লাভের পথে রয়েছে। প্রতিদ্বন্দ্বীদের সরিয়ে দেওয়া এবং বিরোধী দলকে দমন করার আইন প্রণয়ন নির্বাচনী মাঠকে তাদের অনুকূলে নিয়ে গেছে।”

প্রথম ধাপে সেনাসমর্থিত ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (ইউএসডিপি) ১০২ আসনের মধ্যে ৯০টি জয় করেছে। ভোটার উপস্থিতি ছিল মাত্র ৫২ শতাংশ, যা ২০১৫ ও ২০২০ সালের নির্বাচনের তুলনায় অনেক কম। 

এদিকে মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইং বলেন, “প্রথম ধাপে বিপুলসংখ্যক ভোট গ্রহণ করা হয়েছে, যা প্রমাণ করে জনগণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিতে আগ্রহী। তাই নির্বাচনকে সফল বলা যায়।”

চূড়ান্ত ধাপের ভোটগ্রহণ হবে ২৫ জানুয়ারি। মোট ৩৩০ টাউনশিপের মধ্যে ২৬৫টিতে ভোট হবে, যার মধ্যে কিছু এলাকায় সেনাদের পূর্ণ নিয়ন্ত্রণ নেই। সেনাশাসকরা দাবি করছে, এ নির্বাচন দেশকে স্থিতিশীলতা দেবে। তবে বিশ্লেষকরা বলছেন, সামরিক নিয়ন্ত্রিত সরকার আন্তর্জাতিক স্বীকৃতি পাবে না।

২০২১ সালের অভ্যুত্থানে অং সান সু চি’র সরকারকে উৎখাতের পর মিয়ানমার গৃহযুদ্ধে নিমজ্জিত। ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসিসহ বিরোধী দলগুলোকে এ নির্বাচনে অংশ নেওয়া থেকে বিরত রাখা হয়েছে। জাতিসংঘ বলছে, এ নির্বাচন মোটেই অবাধ, সুষ্ঠু কিংবা গ্রহণযোগ্য নয়। মিয়ানমারে এ পর্যন্ত সংঘাতে ১৬ হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এবং ৩৬ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। 

 

/এমবিএম/
সম্পর্কিত
ভারতে ধেয়ে আসছে ‘অর্ণব’, স্কুল বন্ধ ও কর্মকর্তাদের ছুটি বাতিল
সৌদিতে ক্ষেপণাস্ত্র প্রতিহতের দৃশ্য রেকর্ড না করতে ভারতীয় নাগরিকদের সতর্কবার্তা
পারদ থেকে স্বর্ণ তৈরির দাবি
সর্বশেষ খবর
সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ডের বিষয়ে তথ্য চাইলো সংসদীয় কমিটি
সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ডের বিষয়ে তথ্য চাইলো সংসদীয় কমিটি
৭ দিনের মধ্যে ক্ষমা চাইতে আব্বাসীকে আইনি নোটিশ
৭ দিনের মধ্যে ক্ষমা চাইতে আব্বাসীকে আইনি নোটিশ
স্কুলের পুনর্মিলনীতে কেন ফেরেন মানুষ, টান কি শুধুই স্মৃতির?
স্কুলের পুনর্মিলনীতে কেন ফেরেন মানুষ, টান কি শুধুই স্মৃতির?
ভারতে ধেয়ে আসছে ‘অর্ণব’, স্কুল বন্ধ ও কর্মকর্তাদের ছুটি বাতিল
ভারতে ধেয়ে আসছে ‘অর্ণব’, স্কুল বন্ধ ও কর্মকর্তাদের ছুটি বাতিল
সর্বাধিক পঠিত
কে হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান? প্রস্তাবনায় যেসব নাম
কে হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান? প্রস্তাবনায় যেসব নাম
২৪ ঘণ্টার মধ্যে এমপি নাহিদ ইসলাম পদত্যাগ করবেন, আশা করেন রাশেদ খাঁন
২৪ ঘণ্টার মধ্যে এমপি নাহিদ ইসলাম পদত্যাগ করবেন, আশা করেন রাশেদ খাঁন
জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন কারা
জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন কারা
ঋতুস্রাবের সময় বিজয়ের সেবাযত্নের প্রশংসায় রাশমিকা
ঋতুস্রাবের সময় বিজয়ের সেবাযত্নের প্রশংসায় রাশমিকা
‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’-কমেন্ট কেন করেছিলেন, আদালতকে জানালেন সেই যুবক
‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’-কমেন্ট কেন করেছিলেন, আদালতকে জানালেন সেই যুবক