তানজানিয়ার রেলসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়াতে চায় চীন

আন্তর্জাতিক ডেস্ক
১১ জানুয়ারি ২০২৬, ২১:০১ আপডেট : ১১ জানুয়ারি ২০২৬, ২১:০১

তানজানিয়ার প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসানের সঙ্গে বৈঠক করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। শনিবার তানজানিয়ার দার এস সালামে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই দেশের মধ্যে উন্নয়ন প্রকল্প, রেলযোগাযোগ এবং কৌশলগত অংশীদারত্ব আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে।

বৈঠকে তানজানিয়ার প্রেসিডেন্ট হাসান চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে নববর্ষের শুভেচ্ছা জানান। তিনি বলেন, চীন-আফ্রিকাসহযোগিতা ফোরামের আওতায় তানজানিয়ার উন্নয়নে চীন যে ব্যাপক সমর্থন দিয়েছে, তার জন্য তারা কৃতজ্ঞ। সামিয়া সুলুহু হাসান পুনরুক্তি করেন যে, তানজানিয়া দৃঢ়ভাবে ‘এক-চীন’ নীতি মেনে চলে।

তানজানিয়া চীনের সঙ্গে তাদের উন্নয়ন পরিকল্পনার সমন্বয় করতে এবং বাস্তবভিত্তিক সহযোগিতা সম্প্রসারণে আগ্রহী। বিশেষ করে তানজানিয়া-জাম্বিয়া রেলপথ এবং আঞ্চলিক সমৃদ্ধি এলাকার নির্মাণকাজ সফলভাবে এগিয়ে নিতে দেশটি বিশেষ গুরুত্ব দিচ্ছে। এছাড়া রাজনৈতিক দলের মধ্যে বিনিময় জোরদার এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের মাধ্যমে দুই দেশের জনগণের কল্যাণ বয়ে আনতে তানজানিয়া ইচ্ছুক বলে জানান তিনি।

প্রেসিডেন্ট হাসান সি চিনপিংয়ের উত্থাপিত চারটি বৈশ্বিক উদ্যোগের প্রশংসা করেন। তানজানিয়া এখন চীনের সঙ্গে বহুপক্ষীয় সহযোগিতা আরও ঘনিষ্ঠ করতে এবং একটি ন্যায়সঙ্গত ও যুক্তিসঙ্গত আন্তর্জাতিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠায় একযোগে কাজ করতে চায়।

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই প্রেসিডেন্ট হাসানকে শি জিনপিংয়ের শুভেচ্ছা পৌঁছে দেন। তিনি বলেন, চীন তানজানিয়ার সঙ্গে সম্পর্কের ওপর অত্যন্ত গুরুত্বারোপ করে। দুই দেশের রাষ্ট্রপ্রধানদের মধ্যে যেসব বিষয়ে মতৈক্য হয়েছে, সেগুলো বাস্তবায়ন এবং দেশ পরিচালনার অভিজ্ঞতা বিনিময়ে চীন প্রস্তুত। একই সঙ্গে দুই দেশের সার্বিক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারত্বের সম্পর্ককে আরও সামনে এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।

সূত্র: সিএমজি

/এএ/
সম্পর্কিত
ইয়েমেনে হুথিদের হামলায় নিহত ৭৩
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
কানাডার আলবার্টা প্রদেশে নির্বাচনে মার্কিন ডানপন্থিদের শোচনীয় পরাজয়
সর্বশেষ খবর
‘স্বেচ্ছাসেবক দলের কয়েকজনকে নিয়ে নিউজ করায়’ সাংবাদিকের ওপর হামলা 
‘স্বেচ্ছাসেবক দলের কয়েকজনকে নিয়ে নিউজ করায়’ সাংবাদিকের ওপর হামলা 
নদী পার করার কথা বলে নৌকায় তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৩
নদী পার করার কথা বলে নৌকায় তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৩
দেশ গড়তে মুসলিম-হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
দেশ গড়তে মুসলিম-হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
প্রশাসনের সহযোগিতায় প্রবাসী ছেলের ঘরে ঠাঁই হলো ৮৫ বছরের বৃদ্ধা মায়ের
প্রশাসনের সহযোগিতায় প্রবাসী ছেলের ঘরে ঠাঁই হলো ৮৫ বছরের বৃদ্ধা মায়ের
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত