রোহিঙ্গাদের জীবন দুঃস্বপ্নে পরিণত করেছে মিয়ানমার: গাম্বিয়ার অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক
১২ জানুয়ারি ২০২৬, ২০:০০আপডেট : ১২ জানুয়ারি ২০২৬, ২০:৫১

গাম্বিয়া মিয়ানমারকে রোহিঙ্গা নির্যাতনের জন্য আন্তর্জাতিক আদালতে অভিযুক্ত করেছে, দাবি করেছে যে দেশটি রোহিঙ্গা জনগোষ্ঠীকে গণহত্যার লক্ষ্যবস্তু বানিয়েছে এবং তাদের জীবনকে দুঃস্বপ্নে পরিণত করেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবরটি জানিয়েছে।

গাম্বিয়ার বিচারমন্ত্রী দাউদা জালো আইসিজের(আন্তর্জাতিক বিচার আদালত) বিচারকদের বলেছেন, রোহিঙ্গারা ছিলেন সাধারণ মানুষ যারা শান্তি ও মর্যাদার সঙ্গে বেঁচে থাকার স্বপ্ন দেখতেন। মিয়ানমার রাষ্ট্র তাদের ধ্বংস করার মিশনে নেমেছে যেন। তিনি বলেন, মিয়ানমার তাদের স্বপ্ন ছিনিয়ে নিয়েছে, এবং তাদের জীবনকে দুঃস্বপ্নে পরিণত করেছে কল্পনাতীত সহিংসতা ও ধ্বংসযজ্ঞ চালানোর মধ্য দিয়ে।

২০১৭ সালের রাখাইন রাজ্যে মিয়ানমার সামরিক অভিযান পরিচালনার প্রেক্ষিতে ৭ লাখেরও বেশি রোহিঙ্গা জনগোষ্ঠী বাংলাদেশে শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছে। এর পরিপ্রেক্ষিতে ২০১৯ সালে গাম্বিয়া আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যার দায়ে মিয়ানমারের বিরুদ্ধে এই মামলা দায়ের করে।

২০২১ সালে মিয়ানমারের সেনাবাহিনী অং সান সু চির নির্বাচিত সরকারকে উৎখাত করার পর থেকে মিয়ানমারে ব্যাপক অশান্তি বিরাজ করছে। এই উৎখাতের পরিপ্রেক্ষিতে গণতন্ত্রপন্থি বিক্ষোভগুলো মিয়ানমার কঠোরভাবে দমন করেছে। কিন্তু দেশব্যাপী সশস্ত্র বিদ্রোহ যতো সময় গেছে, আরও তীব্রই হয়েছে। অন্যদিকে রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক আদালতে মামলাও লড়তে হচ্ছে মিয়ানমারকে।  

/এমবিএম/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
গাজাবাসীদের স্থানান্তরের ইসরায়েলি প্রস্তাবের নিন্দায় ৮ দেশ
গাজায় ইসরায়েলি অবরোধ ভাঙতে আবার যাত্রা শুরু করলো ফ্রিডম ফ্লোটিলা
সর্বশেষ খবর
মানবাধিকার কমিশন ও গুম প্রতিরোধ বিল পাস
মানবাধিকার কমিশন ও গুম প্রতিরোধ বিল পাস
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
গাজাবাসীদের স্থানান্তরের ইসরায়েলি প্রস্তাবের নিন্দায় ৮ দেশ
গাজাবাসীদের স্থানান্তরের ইসরায়েলি প্রস্তাবের নিন্দায় ৮ দেশ
আজীবন ভোগস্বত্ব রেখে সম্পত্তি হস্তান্তরের বিল পাস
আজীবন ভোগস্বত্ব রেখে সম্পত্তি হস্তান্তরের বিল পাস
সর্বাধিক পঠিত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন