আফগানিস্তানে রেস্তোরাঁয় বিস্ফোরণ, নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক
২০ জানুয়ারি ২০২৬, ১২:০৬আপডেট : ২০ জানুয়ারি ২০২৬, ১২:১১

আফগানিস্তানের রাজধানী কাবুলে চীনা পরিচালিত একটি রেস্তোরাঁয় সোমবার ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। এতে অন্তত সাতজন নিহত হয়েছেন, যার মধ্যে একজন চীনা নাগরিক এবং ছয়জন আফগান রয়েছেন। হামলায় নারী ও শিশুসহ আরও কয়েকজন আহত হয়েছেন। ইসলামিক স্টেট (আইএস) এই ঘটনায় দায় স্বীকার করেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

পুলিশের মুখপাত্র খালিদ জাদরান জানিয়েছেন, বিস্ফোরণটি ঘটে কাবুলের শার-ই-নও বাণিজ্যিক এলাকায় অবস্থিত একটি হোটেলের ভেতরের রেস্তোরাঁয়। এই এলাকায় সরকারি দফতর, শপিং কমপ্লেক্স ও বিদেশি দূতাবাস রয়েছে এবং এটিকে কাবুলের সবচেয়ে নিরাপদ এলাকাগুলোর একটি হিসেবে ধরা হয়।

আফগানিস্তানে ইসলামিক স্টেট (আইএস)-এর স্থানীয় শাখা এই হামলার দায় স্বীকার করেছে। আইএস এক বিবৃতিতে বলেছে, এটি একটি আত্মঘাতী হামলা ছিল।

আইএস–ঘনিষ্ঠ সংবাদমাধ্যম আমাক দাবি করেছে, সংগঠনটি চীনা নাগরিকদের লক্ষ্যবস্তু হিসেবে তালিকাভুক্ত করেছে। উইঘুরদের বিরুদ্ধে চীনা সরকারের ক্রমবর্ধমান অপরাধের প্রতিশোধ হিসেবেই এই হামলা করা হয়েছে।

মানবিক সহায়তা সংস্থা ইমার্জেন্সি এর আফগানিস্তান পরিচালক দেজান পানিচ এক বিবৃতিতে বলেছেন, এখন পর্যন্ত আমাদের হাসপাতালে ২০ জন আহতকে আনা হয়েছে। তাদের মধ্যে চারজন নারী ও একজন শিশু রয়েছে। দুঃখজনকভাবে সাতজনকে মৃত অবস্থায় আনা হয়।

পুলিশ জানিয়েছে, বিস্ফোরণটি রেস্তোরাঁর রান্নাঘরের কাছে ঘটেছে এবং নিহত চীনা নাগরিকের নাম আইয়ুব বলে শনাক্ত হয়েছেন। রেস্তোরাঁটি চীনা মুসলিম নাগরিক আবদুল মাজিদ, তার স্ত্রী ও আফগান অংশীদার আবদুল জাব্বার মাহমুদ যৌথভাবে চালাতেন এবং এটি কাবুলের চীনা মুসলিম সম্প্রদায়ের জন্য খাবার সরবরাহ করত।

/এসএসএস/
সম্পর্কিত
নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা জানিয়ে যা বললেন মামদানি
টানা ১১তম রাতের মতো ইরানে বিমান হামলা মার্কিন বাহিনীর
মানুষ ঠান্ডা করার ‘ফ্রিজ’ আনলো জাপান
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা জানিয়ে যা বললেন মামদানি
নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা জানিয়ে যা বললেন মামদানি
এক প্লেট রসুন চিংড়িতে জমে উঠুক ভোজ
এক প্লেট রসুন চিংড়িতে জমে উঠুক ভোজ
টানা ১১তম রাতের মতো ইরানে বিমান হামলা মার্কিন বাহিনীর
টানা ১১তম রাতের মতো ইরানে বিমান হামলা মার্কিন বাহিনীর
করোনাকালে ‘সর্বনাশের’ শুরু, শিখন ঘাটতি পূরণ হবে কবে
করোনাকালে ‘সর্বনাশের’ শুরু, শিখন ঘাটতি পূরণ হবে কবে
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি