পাকিস্তানে আত্মঘাতী হামলায় নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক
২৪ জানুয়ারি ২০২৬, ১৬:০৯আপডেট : ২৪ জানুয়ারি ২০২৬, ১৬:২১

পাকিস্তানের উত্তর-পশ্চিমে খাইবার পাখতুনখোয়া প্রদেশের ডেরা ইসমাইল খান জেলায় একটি বিয়ের অনুষ্ঠানে আত্মঘাতী বোমা হামলায় অন্তত সাতজন নিহত এবং আরও ২৫ জন আহত হয়েছেন। শুক্রবার (২৩ জানুয়ারি) এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। 

স্থানীয় পুলিশপ্রধান আদনান খান জানিয়েছেন, বিয়ের অনুষ্ঠানে অতিথিদের মাঝেই হামলাকারী বিস্ফোরকভর্তি জ্যাকেট বিস্ফোরণ ঘটায়। আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। হামলার সময় বিয়ের অনুষ্ঠান চলছিল এবং অতিথিরা ঢোলের তালে নাচছিলেন। ঠিক তখনই বিস্ফোরণ ঘটে।

আদনান আরও জানিয়েছেন, হামলায় আহতদের মধ্যে চারজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এর আগে শুক্রবার ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু নিশ্চিত করা হয়েছিল।

এ ঘটনার দায় এখনও কোনো গোষ্ঠী স্বীকার করেনি। তবে সন্দেহের তীর পাকিস্তানি তালেবান বা তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এর দিকে পড়েছে। সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে একাধিক হামলার সঙ্গে জড়িত এই গোষ্ঠী আফগান তালেবানের সঙ্গে মিত্র হলেও আলাদা সংগঠন।

উল্লেখ্য, ২০২১ সালে যুক্তরাষ্ট্র ও ন্যাটো বাহিনী আফগানিস্তান থেকে প্রত্যাহারের পর আফগান তালেবান ক্ষমতায় ফিরে আসে। এরপর থেকেই টিটিপি আরও শক্তিশালী হয়েছে বলে মনে করা হচ্ছে। তালেবান ক্ষমতা দখলের পর আফগানিস্তানে টিটিপির অনেক নেতা ও যোদ্ধা নিরাপদ আশ্রয় পেয়েছে বলে ধারণা করা হয়।

/এসএসএস/
সম্পর্কিত
শর্ত ছাড়াই সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি, কংগ্রেসে পাঠাচ্ছেন ট্রাম্প
ইরান যুদ্ধে বিপুল ব্যয়: অতিরিক্ত অর্থায়নের পক্ষে তোপের মুখে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা জানিয়ে যা বললেন মামদানি
সর্বশেষ খবর
চাকরির আগে সামাজিক যোগাযোগমাধ্যম গুছিয়ে নেবেন কেন
চাকরির আগে সামাজিক যোগাযোগমাধ্যম গুছিয়ে নেবেন কেন
শর্ত ছাড়াই সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি, কংগ্রেসে পাঠাচ্ছেন ট্রাম্প
শর্ত ছাড়াই সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি, কংগ্রেসে পাঠাচ্ছেন ট্রাম্প
ভিডিওর পর সামনে এলো জামায়াত এমপির দ্বিতীয় বিয়ের কাবিননামা
ভিডিওর পর সামনে এলো জামায়াত এমপির দ্বিতীয় বিয়ের কাবিননামা
ইরান যুদ্ধে বিপুল ব্যয়: অতিরিক্ত অর্থায়নের পক্ষে তোপের মুখে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
ইরান যুদ্ধে বিপুল ব্যয়: অতিরিক্ত অর্থায়নের পক্ষে তোপের মুখে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি