ইন্দোনেশিয়ায় ভূমিধসে বহু মানুষ নিখোঁজ, উদ্ধার অভিযান চলছে

আন্তর্জাতিক ডেস্ক
২৫ জানুয়ারি ২০২৬, ১৫:৩৭আপডেট : ২৫ জানুয়ারি ২০২৬, ১৫:৩৭

ইন্দোনেশিয়ার পশ্চিম জাভার পশ্চিম বান্দুং এলাকায় ভয়াবহ ভূমিধসের পর উদ্ধার অভিযান এখনও চলমান। শনিবার এই ভূমিধসে বহু বাড়ি মাটিচাপা পড়েছে এবং অনেক পরিবার গৃহহীন হয়ে পড়েছে। টানা বৃষ্টি ও নড়বড়ে মাটির কারণে উদ্ধারকাজ চালাতে বড় ঝুঁকির মুখে পড়েছেন উদ্ধারকর্মীরা।কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবরটি জানিয়েছে। 

পাসির লাঙ্গু গ্রামের বাসিন্দা ৩৬ বছর বয়সী দেদি কুর্নিয়াওয়ান বলেন, “সাধারণত কাছের নদীর পানি বাড়লে ছোটখাটো বন্যা হয়। দুর্যোগ বলতে ঐ বন্যার প্রস্তুতি আমরা নিতেই পারি। কিন্ত পাহাড়ী বনাঞ্চল থেকে হঠাৎ করেই ভূমিধস হয়ে আলগা মাটি নেমে আসলো। আমরা কিছু বুঝে ওঠার আগেই সব শেষ হয়ে গেল।”

রাতের বৃষ্টির কারণে উদ্ধারকাজ কিছু সময় বন্ধ ছিল। রবিবার সকালে আবার কাজ শুরু হয়। সেনাবাহিনী, পুলিশ ও স্বেচ্ছাসেবীরা সনাতন পদ্ধতিতেই ধ্বংসস্তূপ সরাচ্ছেন। তবে নিখোঁজদের খুঁজতে ড্রোন ও প্রশিক্ষিত কুকুর ব্যবহার করা হচ্ছে। কর্তৃপক্ষ জানিয়েছে, মাটি এখনও দুর্বল থাকায় ভারী যন্ত্রপাতি ব্যবহার করা নিরাপদ নয়।

পশ্চিম বান্দুংয়ের মেয়র সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেন, “এলাকার অবস্থা খুবই শোচনীয়। উদ্ধারকর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন।”

এদিকে পশ্চিম জাভার বিভিন্ন এলাকা ও রাজধানী জাকার্তায় বন্যার পানিতে বহু মানুষ উঁচু জায়গায় আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। অক্টোবর থেকে মার্চ পর্যন্ত বর্ষা মৌসুমে ইন্দোনেশিয়ায় এমন দুর্যোগের ঝুঁকি বেশি থাকে।

গত বছর দেশটির সুমাত্রা অঞ্চলে ঝড় ও ভারী বৃষ্টিতে প্রায় এক হাজার ২০০ মানুষ মারা যান এবং দুই লাখের বেশি মানুষ ঘরছাড়া হন। বিশেষজ্ঞরা বলছেন, বন উজাড়ের কারণে মাটি দুর্বল হয়ে পড়ছে, ফলে বন্যা ও ভূমিধসের মতো ঘটনা বৃদ্ধি পাচ্ছে।

চলতি মাসের শুরুতে সিয়াউ দ্বীপে আকস্মিক বন্যায় অন্তত ১৬ জন নিহত হন। একের পর এক প্রাকৃতিক দুর্যোগ দেশটিতে মানুষের জীবন আরও অনিশ্চিত করে তুলছে। 

/এমবিএম/
সম্পর্কিত
মালয়েশিয়া থেকে সমুদ্রপথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের চেষ্টা, ৮ বাংলাদেশিসহ আটক ১৬
শৈবালের ‘দখলে’ ইসরায়েলের পাঁচটি পানি শোধনাগার
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
সর্বশেষ খবর
রাজধানীতে ৪৩৪ জন গ্রেফতার, মামলা ৪৪
রাজধানীতে ৪৩৪ জন গ্রেফতার, মামলা ৪৪
সীমান্তে চাষাবাদের সময় বিএসএফের গুলিতে কৃষক আহত
সীমান্তে চাষাবাদের সময় বিএসএফের গুলিতে কৃষক আহত
সরকার ভাঁওতাবাজি করছে, জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির
সরকার ভাঁওতাবাজি করছে, জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?