সুদান-সংঘাতের সমাধানে পাঁচ দফা আহ্বান চীনের

আন্তর্জাতিক ডেস্ক
২০ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:০৬ আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:০৬

সুদানে চলমান সংঘাতের স্থায়ী ও কার্যকর সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে পাঁচ দফা ঐকমত্য বজায় রাখার আহ্বান জানিয়েছে চীন। বৃহস্পতিবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ব্রিফিংয়ে এ আহ্বান জানান জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধি ফু ছোং। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া এ খবর জানিয়েছে।

ফু ছোং বলেন, ‘সুদানে সংঘাত আরও ছড়িয়ে পড়তে দেওয়া উচিত হবে না আন্তর্জাতিক সম্প্রদায়ের। বেসামরিক হতাহতের ঘটনা মেনে নেওয়াও উচিত নয়।’

তিনি জানান, পাঁচ দফা ঐক্যমত্যের মধ্যে রয়েছে—যত দ্রুত সম্ভব যুদ্ধবিরতি কার্যকর, মানবিক সংকট নিরসন, মধ্যস্থতা প্রচেষ্টা জোরদার, রাজনৈতিক প্রক্রিয়া নিশ্চিত করা এবং উন্নয়ন ও নিরাপত্তাকে সমন্বিতভাবে এগিয়ে নেওয়া।

ফু বলেন, এগুলোর মধ্যস্থতায় জাতিসংঘের অগ্রণী ভূমিকা পালন করা উচিত এবং আফ্রিকান ইউনিয়ন, আরব লিগ ও আন্তঃসরকার উন্নয়ন কর্তৃপক্ষের মতো আঞ্চলিক সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় বাড়ানো উচিত।

 

/এএ/
সম্পর্কিত
ইয়েমেনে হুথিদের হামলায় নিহত ৭৩
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
কানাডার আলবার্টা প্রদেশে নির্বাচনে মার্কিন ডানপন্থিদের শোচনীয় পরাজয়
সর্বশেষ খবর
দেশে ধর্মের নামে যেন কোনও বিভেদ না থাকে: প্রধানমন্ত্রী
দেশে ধর্মের নামে যেন কোনও বিভেদ না থাকে: প্রধানমন্ত্রী
বাংলাদেশ-জাপান চিকিৎসা সহযোগিতা বাড়ানোর উদ্যোগ
বাংলাদেশ-জাপান চিকিৎসা সহযোগিতা বাড়ানোর উদ্যোগ
শিক্ষকের রক্তাক্ত ছবি পাঠিয়ে টাকা দাবি, পারে আবাসিক হোটেল থেকে লাশ উদ্ধার
শিক্ষকের রক্তাক্ত ছবি পাঠিয়ে টাকা দাবি, পারে আবাসিক হোটেল থেকে লাশ উদ্ধার
হঠাৎ বাসায় ঢুকে অপবাদ দিয়ে দম্পতিকে মারধর: কৃষকদল নেতা আটক
হঠাৎ বাসায় ঢুকে অপবাদ দিয়ে দম্পতিকে মারধর: কৃষকদল নেতা আটক
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত