সু চির সাজা কমালেন মিয়ানমারের প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক
১৭ এপ্রিল ২০২৬, ১৫:০৬আপডেট : ১৭ এপ্রিল ২০২৬, ১৬:৪৫

মিয়ানমারে হাজারো বন্দিকে সাধারণ ক্ষমা বা সাজা কমানোর ঘোষণা দেওয়া হয়েছে। চলতি মাসে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর জান্তা প্রধান মিন অং হ্লাইংয়ের এটি অন্যতম প্রথম সরকারি পদক্ষেপ। শুক্রবার (১৭ এপ্রিল) মিয়ানমারের রাষ্ট্রীয় টেলিভিশন এমআরটিভি এই তথ্য নিশ্চিত করেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

জান্তা সরকার এক বিবৃতিতে বলেছে, ২০২১ সালের অভ্যুত্থানের পর থেকে বন্দি থাকা সাবেক প্রেসিডেন্ট উইন মিন্টকে সাধারণ ক্ষমা করা হয়েছে। তবে নির্দিষ্ট কিছু শর্ত সাপেক্ষে তার অবশিষ্ট সাজা মওকুফ ও ক্ষমা মঞ্জুর করা হয়েছে।

অন্যদিকে, কারাবন্দি নেত্রী অং সান সু চির সাজাও কমানো হয়েছে বলে রয়টার্সকে জানিয়েছেন তার আইনজীবী। ৮০ বছর বয়সী সু চি বর্তমানে ২৭ বছরের সাজা ভোগ করছেন। প্রেসিডেন্ট তার সাজা প্রায় সাড়ে চার বছর কমিয়ে দিয়েছেন। তবে নোবেলজয়ী এই নেত্রীকে কারাগারের পরিবর্তে গৃহবন্দিত্বে থাকার সুযোগ দেওয়া হবে কিনা, তা এখনও স্পষ্ট নয়।

রাষ্ট্রীয় টেলিভিশন এমআরটিভি জানায়, প্রেসিডেন্ট মিন অং হ্লাইং ৪ হাজার ৩৩৫ জন বন্দির জন্য সাধারণ ক্ষমা অনুমোদন করেছেন।

মিন অং হ্লাইংয়ের পক্ষে প্রকাশিত এক বার্তায় বলা হয়, মৃত্যুদণ্ডপ্রাপ্তদের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড করা হবে, তবে নির্দিষ্ট কোনও বন্দির নাম উল্লেখ করা হয়নি।

মুক্তি পাওয়া বন্দিদের মধ্যে ১৭৯ জন বিদেশি নাগরিক রয়েছেন, যাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে। এছাড়া এই সাধারণ ক্ষমার আওতায় সব মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন করা, যাবজ্জীবন সাজা ৪০ বছরে নামানো এবং অন্যান্য বন্দিদের সাজা কমানোর সিদ্ধান্ত অন্তর্ভুক্ত রয়েছে।

উল্লেখ্য, সাধারণত জানুয়ারিতে স্বাধীনতা দিবস এবং এপ্রিলে নববর্ষ উপলক্ষে মিয়ানমারে এ ধরনের সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়।

/এএস/এমওএফ/
সম্পর্কিত
সংসারের ‘মানসিক চাপ’ কেন পুরুষদের তুলনায় নারীদের বেশি সামলাতে হচ্ছে?
দিল্লিতে ৬ তলা ভবন ধসে নিহত ২, আটকে পড়া শিক্ষার্থীদের উদ্ধারে অভিযান
‘প্রেমিকা দিতে পারে শূন্য শতাংশ সুদ’ বিজ্ঞাপন নিয়ে রাজনৈতিক বিতর্ক
সর্বশেষ খবর
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা
সংসারের ‘মানসিক চাপ’ কেন পুরুষদের তুলনায় নারীদের বেশি সামলাতে হচ্ছে?
সংসারের ‘মানসিক চাপ’ কেন পুরুষদের তুলনায় নারীদের বেশি সামলাতে হচ্ছে?
শাহজালালে আকস্মিক পরিদর্শনে বিমানমন্ত্রী, ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানোর নির্দেশ
শাহজালালে আকস্মিক পরিদর্শনে বিমানমন্ত্রী, ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানোর নির্দেশ
দুর্নীতি ঠেকাতে প্রতিটি মন্ত্রণালয়ে ‘পরিবীক্ষণ সেল’ গঠনের দাবি
দুর্নীতি ঠেকাতে প্রতিটি মন্ত্রণালয়ে ‘পরিবীক্ষণ সেল’ গঠনের দাবি
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান