শ্রীলঙ্কার মাথাপিছু আয় ছাড়ালো ৫ হাজার ডলার

আন্তর্জাতিক ডেস্ক
২৩ এপ্রিল ২০২৬, ১৮:০৭আপডেট : ২৩ এপ্রিল ২০২৬, ১৮:০৭

শ্রীলঙ্কার মাথাপিছু আয় প্রথমবারের মতো ৫ হাজার মার্কিন ডলার ছাড়িয়েছে। ২০২৫ সালে দেশটির মাথাপিছু আয় দাঁড়িয়েছে ৫ হাজার ৩ মার্কিন ডলারে। বুধবার রাতে শ্রীলঙ্কার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে সিনহুয়া এ খবর জানিয়েছে।

শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ বার্ষিক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে শ্রীলঙ্কার অর্থনীতি ৫ শতাংশ হারে প্রবৃদ্ধি অর্জন করেছে, যা সাম্প্রতিক বছরগুলোর তুলনায় উল্লেখযোগ্য উন্নতি।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যানুযায়ী, ২০২৫ সালে শ্রীলঙ্কার মোট দেশজ উৎপাদন (জিডিপি) বেড়ে দাঁড়িয়েছে ৩২ দশমিক ৭৫ ট্রিলিয়ন রুপিতে (প্রায় ১০৫ বিলিয়ন মার্কিন ডলার)। ২০২৪ সালে যা ছিল ৩০ দশমিক ১ ট্রিলিয়ন রুপি।

এছাড়া দেশটির সরকারি রাজস্ব জিডিপির ১৬ দশমিক ৭ শতাংশে উন্নীত হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

/এএ/
সম্পর্কিত
মার্কিন ডলারের বিপরীতে আরও শক্তিশালী চীনা ইউয়ান
অনশনরত ওয়াংচুককে বেসরকারি হাসপাতালে স্থানান্তরের নির্দেশ আদালতের
‘আর্জেন্টিনা জিতেছে’ বলে রসিকতা: বিমানের ভেতরেই চরম ক্ষোভের মুখে পাইলট
সর্বশেষ খবর
সিসি ক্যামেরার ভিডিও ফাঁস ঠেকাতে যা করবেন
সিসি ক্যামেরার ভিডিও ফাঁস ঠেকাতে যা করবেন
বাংলাদেশ সফরে আসছেন মার্কিন বিশেষ দূত সার্জিও গোর
বাংলাদেশ সফরে আসছেন মার্কিন বিশেষ দূত সার্জিও গোর
মার্কিন ডলারের বিপরীতে আরও শক্তিশালী চীনা ইউয়ান
মার্কিন ডলারের বিপরীতে আরও শক্তিশালী চীনা ইউয়ান
আগামী বছরের হজ প্যাকেজ ঘোষণা, কমলো বিমান ভাড়া
আগামী বছরের হজ প্যাকেজ ঘোষণা, কমলো বিমান ভাড়া
সর্বাধিক পঠিত
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
সচিবালয়ে চাকরিতে যোগ দিতে এসে ৪ জন কারাগারে, কারণ কী   
সচিবালয়ে চাকরিতে যোগ দিতে এসে ৪ জন কারাগারে, কারণ কী