১৪০ কিমি গতিতে প্রাইভেটকারে স্পোর্টস বাইকের ধাক্কা, শিশুসহ নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক
১১ মে ২০২৬, ১৯:৪৫আপডেট : ১১ মে ২০২৬, ১৯:৪৫

ভারতের তেলেঙ্গানা রাজ্যে এক সড়ক দুর্ঘটনায় দুই শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। রবিবার মধ্যরাতে রাজ্যের মাহবুবনগর জেলায় একটি দ্রুতগামী স্পোর্টস বাইক ও প্রাইভেটকারের সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এ খবর জানিয়েছে।

পুলিশ জানায়, একটি গাড়ি ইউ-টার্ন নেওয়ার সময় অত্যন্ত দ্রুতগতিতে আসা একটি স্পোর্টস বাইক সরাসরি গাড়িটিকে ধাক্কা দেয়। দুর্ঘটনার সময় বাইকটির গতিবেগ ঘণ্টায় প্রায় ১৪০ কিলোমিটার ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।

দুর্ঘটনার পর মোটরসাইকেলের দুই আরোহী এবং গাড়ির তিন যাত্রীকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সবাই মারা যান। সংঘর্ষের মাত্রা এতটাই তীব্র ছিল যে, গাড়ি ও বাইক উভয়ই দুমড়ে-মুচড়ে গেছে।

নিহতদের মধ্যে একই পরিবারের তিনজন রয়েছেন, যারা প্রাইভেটকারের যাত্রী ছিলেন। তারা হলেন আরশিয়া বেগম (৩০) এবং তার দুই ও সাত বছর বয়সী দুই সন্তান। নিহত মোটরসাইকেল চালকের নাম ইয়াকুব আফজাল (২৫)। তিনি হায়দরাবাদের বাসিন্দা। মোটরসাইকেলের পেছনে থাকা আরেক আরোহীর মৃত্যু হলেও তাৎক্ষণিকভাবে তার পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, যে এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে সেখানে প্রায়ই অবৈধ বাইক রেসিংয়ের আসর বসে। তারা অভিযোগ করেন, পুলিশ দীর্ঘদিন ধরে এই বিষয়টি দেখেও না দেখার ভান করে আসছিল।

বার্তা সংস্থা পিটিআইকে এক পুলিশ কর্মকর্তা জানান, বাইক রেসিংয়ের কারণে এই দুর্ঘটনা ঘটেছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

/এএ/
সম্পর্কিত
শৈবালের ‘দখলে’ ইসরায়েলের পাঁচটি পানি শোধনাগার
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে ‘কোনও তথ্য নেই’ ভারতের কাছে
সর্বশেষ খবর
মাদক কারবারি ও ছিনতাইকারীদের আটকে রাখতে না পারার কারণ জানালেন আইজিপি
মাদক কারবারি ও ছিনতাইকারীদের আটকে রাখতে না পারার কারণ জানালেন আইজিপি
৭ গোলে জিতেও খুশি নন বাংলাদেশের কোচ
৭ গোলে জিতেও খুশি নন বাংলাদেশের কোচ
অনেক প্রশ্ন মাথায় নিয়েই মক্কা জোটের যাত্রা শুরু 
অনেক প্রশ্ন মাথায় নিয়েই মক্কা জোটের যাত্রা শুরু 
সরকারি সফরে সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান
সরকারি সফরে সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ