পাকিস্তান কী অবশেষে ইসরায়েলকে স্বীকৃতি দিচ্ছে  

আন্তর্জাতিক ডেস্ক
২৭ মে ২০২৬, ১৮:৪৫আপডেট : ২৭ মে ২০২৬, ১৮:৪৫

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যেকোনও শান্তি চুক্তির আগে পাকিস্তানসহ অন্যান্য উপসাগরীয় দেশগুলোকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে হবে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন মন্তব্যের পর বেশ উভয়সংকটে পড়েছে পাকিস্তান। ট্রাম্পের এই ‘আব্রাহাম অ্যাকর্ডস’ চুক্তির প্রস্তাব পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে জানিয়েছেন যে দুই দেশের আদর্শ সম্পূর্ণ ভিন্ন। তবে এ বিষয়ে পাকিস্তান সরকার বা দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

প্রত্যাখ্যানের পাশাপাশি খাজা আসিফ পাকিস্তানের বর্তমান পাসপোর্ট নীতির একটি গুরুত্বপূর্ণ দিকও তুলে ধরেন। তিনি জানান, ট্রাভেল ডকুমেন্টে ইসরায়েলকে স্বীকৃতি না দেওয়ার বিষয়ে পাকিস্তানের অবস্থান অত্যন্ত স্পষ্ট।

প্রতিরক্ষামন্ত্রী মূলত এই বাস্তবতার দিকে ইঙ্গিত করেছেন যেখানে পাকিস্তানই বিশ্বের একমাত্র দেশ যার পাসপোর্টে স্পষ্টাক্ষরে ইসরায়েলকে বৈধ গন্তব্য হিসেবে উল্লেখ করা হয়নি। প্রতিটি পাকিস্তানি পাসপোর্টে একটি লাইন লেখা থাকে: ‘এটি ইসরায়েল ব্যতীত বিশ্বের সব দেশের জন্য বৈধ’। পাকিস্তান যদি আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দিয়ে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে, তবে এই নীতি পরিবর্তন করতে হবে। কারণ এই চুক্তির অধীনে সম্পর্ক স্বাভাবিক করার অর্থই হলো ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া, সেখানে দূতাবাস বা কনস্যুলেট খোলা এবং বাণিজ্য, ভ্রমণ ও ভিসা চুক্তি করা।

সম্পর্ক স্বাভাবিক করার প্রস্তাবকে ‘মৌলিক আদর্শের সংঘাত’ আখ্যা দিয়ে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ বলেন, যাদের কথা একটি দিনের জন্যও বিশ্বাস করা যায় না, আপনি তাদের সঙ্গে কীভাবে বসবেন? তিনি বলেন, পাকিস্তানি পাসপোর্টে ইসরায়েলের নাম পর্যন্ত নেই। এর আগে ২০২৬ সালের জানুয়ারিতে পাকিস্তান যখন ট্রাম্পের ‘গাজা বোর্ড অব পিস’-এ যোগ দেয়, তখনও আব্রাহাম অ্যাকর্ডসের অংশ হওয়ার বিষয়টি ‘স্পষ্টভাবে নাকচ’ করে দিয়েছিল।

ট্রাম্প মূলত শর্ত দিয়েছেন যে, যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যেকোনও চুক্তির আগে মুসলিম সংখ্যাগরিষ্ঠ ছয়টি দেশকে অবশ্যই আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দিতে হবে। ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে ঘোষিত এই আব্রাহাম অ্যাকর্ডস হলো এমন একটি চুক্তি, যার আওতায় যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল এবং বেশ কয়েকটি আরব রাষ্ট্রের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়।

অবশ্য বাংলাদেশের ক্ষেত্রেও স্বাধীনতার পর পাসপোর্টে একই নিষেধাজ্ঞা ছিল। তবে ২০২০ সালে বাংলাদেশ সরকার পাসপোর্ট থেকে ‘এক্সেপ্ট ইসরায়েল’ (ইসরায়েল ব্যতীত) ধারাটি বাদ দেয়, যদিও কর্মকর্তারা তখন জানিয়েছিলেন যে ইসরায়েল সংক্রান্ত নীতি অপরিবর্তিতই রয়েছে। তবে বর্তমান সরকার পূর্বের নীতি আবার ফিরিয়ে এনে ‘এক্সেপ্ট ইসরায়েল’ ধারাটি যুক্ত করছে। 

সূত্র: উইয়ন নিউজ

/এএস/
সম্পর্কিত
ইমরান খানের আরও দুই বোন গ্রেফতার
বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম
ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনআইসিসির বিরুদ্ধে ব্যাপক নিষেধাজ্ঞার প্রস্তুতি নিচ্ছে ট্রাম্প প্রশাসন
সর্বশেষ খবর
দেশজুড়ে ডিজিটাল ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইন শুরু, কনটেন্ট তৈরির আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর
দেশজুড়ে ডিজিটাল ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইন শুরু, কনটেন্ট তৈরির আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর
যাত্রাবাড়ীতে পরিত্যক্ত অবস্থায় ১০ ককটেল উদ্ধার
যাত্রাবাড়ীতে পরিত্যক্ত অবস্থায় ১০ ককটেল উদ্ধার
জাপানের দিকে ধেয়ে আসছে টাইফুন ‘দুজুয়ান’, বন্যা-ভূমিধসের সতর্কতা
জাপানের দিকে ধেয়ে আসছে টাইফুন ‘দুজুয়ান’, বন্যা-ভূমিধসের সতর্কতা
রূপপুরে বিদ্যুৎ উৎপাদনে তোড়জোড়, পারমাণবিক বিদ্যুতের সক্ষমতা বাড়ছে বিশ্বব্যাপী
রূপপুরে বিদ্যুৎ উৎপাদনে তোড়জোড়, পারমাণবিক বিদ্যুতের সক্ষমতা বাড়ছে বিশ্বব্যাপী
সর্বাধিক পঠিত
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
১১ দলের লংমার্চ নিয়ে মেট্রোপলিটন পুলিশের পেজে স্ট্যাটাস, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার
১১ দলের লংমার্চ নিয়ে মেট্রোপলিটন পুলিশের পেজে স্ট্যাটাস, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?