পাকিস্তান থেকে ফেরা আফগান শরণার্থীদের ট্রাক উল্টে নিহত ১৮

আন্তর্জাতিক ডেস্ক
৩০ মে ২০২৬, ১৪:৫৮আপডেট : ৩০ মে ২০২৬, ১৪:৫৮

প্রতিবেশী পাকিস্তান থেকে আফগানিস্তানে ফিরে আসা শরণার্থীদের বহনকারী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে গেলে অন্তত ১৮ জন নিহত এবং আরও ৩৫ জন আহত হয়েছেন। নিহত ও আহতদের অধিকাংশই নারী ও শিশু। দেশটির পূর্বাঞ্চলীয় এলাকায় আজ শনিবার (৩০ মে) এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ব্রিটিশ বার্তা সংস্থা রইটার্স এ খবর জানিয়েছে।

লাঘমান প্রদেশের গভর্নরের মুখপাত্র আব্দুল মালিক নিয়াজাই জানিয়েছেন, আফগানিস্তানের রাজধানী কাবুল এবং নানগারহার প্রদেশকে সংযোগকারী প্রধান মহাসড়কের সংযুক্তকারী অংশে এই দুর্ঘটনাটি ঘটে।

তিনি আরও জানান, নিহতদের মধ্যে ১০ জন শিশু এবং ৫ জন নারী রয়েছেন। আহতদের উন্নত চিকিৎসার জন্য নানগারহার প্রদেশের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।

ঘটনার পর গভীর শোক প্রকাশ করেছেন তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

আফগানিস্তানে সড়ক দুর্ঘটনা একটি নিত্যদিনের বিষয়। দেশটির সড়ক ও মহাসড়কগুলোর বেহাল দশা এবং চালকদের ট্রাফিক আইন ও নিয়মকানুন অমান্য করার প্রবণতার কারণেই মূলত প্রতিনিয়ত এমন দুর্ঘটনা ঘটছে।

/এএস/
সম্পর্কিত
পাঁচ বছর ধরে গোয়ালঘরেই চলছে ১৭০ শিক্ষার্থীর খাওয়া-দাওয়া ও পড়ালেখা
পুতিনের সঙ্গে বৈঠকের পর জেলেনস্কির মুখোমুখি হলেন কুশনার-উইটকফ
নেপালে মরদেহ শনাক্তে ডিএনএ পরীক্ষা শুরু, নিখোঁজ এখনও ৫ হাজার
সর্বশেষ খবর
শুরুতে পিছিয়ে পড়েও চেলসিকে হারালো আর্সেনাল
শুরুতে পিছিয়ে পড়েও চেলসিকে হারালো আর্সেনাল
বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপের সেমিফাইনালে শ্রীলঙ্কা
বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপের সেমিফাইনালে শ্রীলঙ্কা
চাঁপাইনবাবগঞ্জে স্কুলের খাবার খেয়ে ১১ শিক্ষার্থী অসুস্থ
চাঁপাইনবাবগঞ্জে স্কুলের খাবার খেয়ে ১১ শিক্ষার্থী অসুস্থ
সংসদে কি গুরুত্ব হারাচ্ছে বিরোধী দল 
সংসদে কি গুরুত্ব হারাচ্ছে বিরোধী দল 
সর্বাধিক পঠিত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন